শিরোনাম
◈ আজ দেশের ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে ম্যানসিটির আরও কাছে ম্যান‌চেস্টার ইউনাইটেড ◈ আবা‌সিক ক্যাম্পের জন্য দল ঘোষণা করলো বাফু‌ফে  ◈ উত্তরায় রিকশাচালক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও শপিং কমপ্লেক্স ভাঙচুর (ভিডিও) ◈ গাজায় ইসরাইলি বিমান হামলায় ৯ পুলিশসহ ১৩ জনের মৃত্যু ◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২১, ০৫:০৯ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২১, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজার পৌরসভায় বিএনপি’র মেয়র প্রার্থী অলিউর রহমানকে জরিমানা

স্বপন দেব: মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে মেয়র প্রার্থী অলিউর রহমানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। রোববার (২৪ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

জানা যায়, পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা ১৫-এর ১১/২ অনুযায়ী মিছিল ও শো ডাউন করা নিষিদ্ধ। কিন্তু বিএনপি’র মেয়র প্রার্থী অলিউর রহমান ২৫-৩০ জন লোক নিয়ে মিছিল ও শো ডাউন করছিলেন। সেসময় তাদের হাতেও হ্যান্ড মাইক ছিল, যা আচরণবিধি লঙ্ঘন। আগামী ৩০ জানুয়ারি মৌলভীবাজার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়