শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ০৬:০৮ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজানে আম গাছে মুকুলের হাসি

শাহাদাত হোসেন: [২] জেলার শহীদ জাফর সড়কের জানিপাথর এলাকা থেকে বৃক্ষবানুপুর পর্যন্ত সড়কের দুপাশে সারি সারি আম গাছ। এসময়ে ধুলায় ঢেকে থাকা এসব গাছে এখন হাসছে আমের মুকুল।

[৩] স্থানীয়রা জানায়, প্রতিবছর শুষ্ক মৌসুমে উর্ধমুখি এসব গাছের ঢালপাতা ঢেকে যায় রাস্তার উড়ন্ত ধুলার আস্তরে। ধুলার চাপে কষ্টে বেড়ে উঠা গাছ গুলোতে গত দুবছর ধরে মুকুল আসতে শুরু করলেও, এবছর প্রায় প্রতিটি গাছে ধুলা ভেদ করে বের হতে শুরু করেছে মুকুল।

[৪] জানা যায় ২০১৭ সালে এসব গাছের চারা গাছ রোপন করেছিলেন স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। সারা রাউজানে ৪ লাখ ৮৫ হাজার গাছের চারা রোপন আন্দোলনের কর্মসূচির অংশ হিসাবে এই সড়কেও আমের চারা রোপন করা হয়েছিল।

[৫] স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, শহীদ জাফর সড়কের শেষ প্রান্তের বৃক্ষবানুপুরে রয়েছে বেশ কয়েকটি ইটভাটা। এসব ভাটায় প্রতিদিন ইট কাঠ নিয়ে আসা যাওয়া করে শত শত ছোট বড় গাড়ি। এসব গাড়ির চাকার চাপে সৃষ্ট উড়ন্ত ধুলায় আশেপাশের গাছপালাসহ রাস্তার পথচারীদের শরীর ঢেকে যায়।

[৬] সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, এই সড়কটি উন্নয়নে কাজ করছে একটি ঠিকাদার প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কাজে ব্যবহৃত বিভিন্ন শ্রেণির গাড়ির চাপে ধুলারমাত্রা দ্বিগুন বাড়িয়ে দিয়েছে। স্থানীয়দের অভিযোগ আছে ঠিকাদার প্রতিষ্ঠান উড়ন্ত ধুলা নিয়ন্ত্রণে এই এলাকায় রাস্তায় পানি ছিটাচ্ছে না। যদিও এই ধরণের রাস্তার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদার প্রতিষ্ঠান মানুষের ভোগান্তি কমাতে উন্নয়ন আওতাভুক্ত রাস্তায় পানি ছিঁটিয়ে থাকে।

[৭] এই সড়ক পথের গাছে গাছে আমের মুকুলের ভবিষৎ নিয়ে জানতে চাইলে রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, এই মুকুল থেকে ফলন পেতে হলে সবগাছ ধুলামুক্ত করতে হবে। বিষয়টি ইতিমধ্যে সংশ্লিষ্টদের জানানো হয়েছে। তিনি বলেন, গাছ গুলোর অবস্থা দেখে রাস্তায় ধুলা সৃষ্টিকারী যানবাহন নিয়ন্ত্রণের জন্য একবার পুলিশও পাঠানো হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়