শিরোনাম
◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ০৫:৫৮ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রেমলিনের রাজপথে নাভালনি সমর্থকদের বিক্ষোভ, নাভালনির স্ত্রীকে আটকের পর ছেড়ে দেয় পুলিশ

দেবদুলাল মুন্না [২] গত শনিবার রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির হাজার হাজার সমর্থক তার মুক্তি চাইলে ছত্রভঙ্গ করতে পুলিশ শক্তি প্রয়োগ করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে গত সপ্তাহে জার্মানি থেকে ঝুঁকি মাথায় নিয়ে রাশিয়া ফিরে আসেন নাভালনি। বিমানবন্দরে পৌঁছার পর পরই গ্রেপ্তার করা হয় তাকে। গত আগস্টে তার ওপর বিষ প্রয়োগ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। তিনি মনে করেন, পুতিনের নির্দেশে তাকে হত্যার জন্য রাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক এজেন্টরা কাজ করছে। গত শনিবার বিক্ষোভ থেকে নাভালনির স্ত্রী ইউলিয়াকে স্বল্প সময়ের জন্য আটক করে পুলিশ।

[৩] তাকে গ্রেপ্তার করার পরই নাভালনি সমর্থকদের বিক্ষোভ করার আহ্বান জানান। কয়েকদিন ধরেই বিক্ষিপ্ত বিক্ষোভ চলছিল। কিন্তু শনিবারের বিক্ষোভ ছিল সবচেয়ে বড়। তবে এদিন বিক্ষোভে অংশ নেয়া থেকে বিরত থাকতে জনগণকে সতর্ক করেছিল কর্তৃপক্ষ।

[৪] রয়টার্স জানায়, মস্কোর কেন্দ্রীয় অঞ্চলে সমবেত হয়েছিলেন কমপক্ষে ৪০ হাজার মানুষ। কয়েক বছরের মধ্যে এটিই ছিল সবচেয়ে বড় বিক্ষোভের অন্যতম। এ সময় লোকজনকে বেপরোয়াভাবে গ্রেপ্তার করতে দেখা যায় পুলিশকে। তাদেরকে পাশেই রাখা ভ্যানে ঠেলে ঢুকিয়ে দিয়েছে তারা। সাংবাদিকরা বিক্ষোভে ৪০ হাজার মানুষ দেখলেও, কর্তৃপক্ষ সেখানে মাত্র ৪ হাজার বিক্ষোভকারীকে দেখতে পেয়েছে। অন্যদিকে প্রোয়েকটা মিডিয়া আউটলেট রিপোর্ট করেছে যে, নাভালনির একজন মিত্র ইভান ঝানোভ দাবি করেছেন মস্কোর বিক্ষোভে অংশ নিয়েছিলেন প্রায় ৫০ হাজার মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়