শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ০৩:৩২ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিংড়ি মাছের গায়ে ‘আল্লাহু’ সদৃশ লেখা

ডেস্ক রিপোর্ট: পাবনার চাটমোহরে আরবিতে আল্লাহ সাদৃশ্য লেখা একটি চিংড়ী মাছ পাওয়া গেছে। এই চিংড়ী মাছ দেখতে ভিড় করছেন ওই গ্রামের শত শত মানুষ। ইত্তেফাক

শুক্রবার (২২ জানুয়ারি) বিকালে উপজেলার নিমাউচড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা আব্দুর রবের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনা একে অন্যের মাধ্যমে জানাজানি হলে সন্ধ্যার দিকে মাছটি একনজর দেখতে শতশত লোক ভিড় করতে থাকে। বর্তমানে মাছটি তিনি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছেন বলে জানা গেছে।

আব্দুর রব জানান, তিনি শুক্রবার বিকালে মির্জাপুর বাজার থেকে ২০০ টাকায় প্রায় আধা কেজি চিংড়ী মাছ কিনে বাড়িতে নিয়ে যান। মাছ বাড়িতে নিয়ে গেলে তার বড় বোন ওই মাছ কাটতে শুরু করেন। মাছ কাটার এক পর্যায়ে একটি চিংড়ী মাছের মাথার এক পাশে কালো দাগ দেখতে পান। প্রথমে তিনি ভালো বুঝতে পারেননি।

এরপর তার ভাই আব্দুর রবকে ডেকে ওই মাছের মাথায় কালো দাগ দেখান। আব্দুর রব তখন ভালোভাবে দেখে বুঝতে পারেন লেখাটি আরবি হরফে ‘আল্লাহ’ সাদৃশ্য লেখা। এই খবর প্রতিবেশীর মাধ্যমে ছড়িয়ে পড়লে মাছটিকে এক নজর দেখতে শত শত লোক ভিড় করতে থাকে। অন্যান্য মাছগুলি তিনি রান্না করে খেলেও ওই মাছটিকে তার ফ্রিজে সংক্ষরণ করে রেখেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়