শিরোনাম
◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত ◈ জিয়ার খুনি মোজাফফরকে যে পরামর্শ দেন শেখ হাসিনা ◈ সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মার নতুন পর্ষদ অনুমোদন ◈ ইসলামী ক্রেডিট কার্ড: ব্যবহার করা যাবে না অনৈতিক কাজে ◈ ২০২৬ সালেই তৃতীয় বিশ্বযুদ্ধ, ভিনগ্রহীর সঙ্গে যোগাযোগ! বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ঘিরে চাঞ্চল্য ◈ অপ্রতিমকে হত্যার আগে গোয়েন্দা সিরিজ দেখে ‘নিখুঁত অপরাধের’ ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য ◈ রিজার্ভ সামান্য কমলেও বাড়ছে রেমিট্যান্স ◈ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ, একজনের বদলি ◈ বিসিবির নতুন টুর্নামেন্টের ছয় দলের কোচ কারা হ‌লেন

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ০৪:৪২ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ০৪:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ডস-২ উদ্বোধন

স্পোর্টস ডেস্ক : [২] ক্রিকেট উন্মাদনাকে ছড়িয়ে দিতে দেশে আরও একটি দৃষ্টিনন্দন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করা হয়েছে চায়ের শহর সিলেটে।

[৩] শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্টমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল নতুন এ স্টেডিয়ামটি উদ্বোধন করেন। ৩ একর জমিতে নির্মিত এ স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে ‘সিলেট আন্তজার্তিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ডস-২’। এ সময়ে সিলেট জেলা স্টেডিয়ামের উন্নয়ন ও আধুনিকায়ন কার্যক্রম প্রকল্পের আওতায় নির্মিত নতুন একটি ভবনেরও উদ্বোধন করা হয়।

[৪] অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ঢাকার পরেই পর্যটন নগরী নয়নাভিরাম সিলেটকে আধুনিক ক্রীড়াঙ্গন হিসেবে গড়ে তোলা হবে। এরই ধারাবাহিকতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আজ প্রায় ২৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ডস-২ এর উদ্বোধন করা হচ্ছে। - সময়নিউজ

 

  • সর্বশেষ