শিরোনাম
◈ মাঠের লড়াইয়ে না থাক‌লেও দি মা‌রিয়‌ার হৃদ‌য়ে এখনও আর্জেন্টিনা  ◈ ঢাকার যানজট নিরসনে নতুন করে ৭৬ মোড়ে বসছে এআই ক্যামেরা ◈ মুসলিমদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত : হিউম্যান রাইটস ওয়াচ ◈ ৯৫ মিনিটের নাটকীয় গোলে পানামাকে হারাল ঘানা ◈ সমঝোতা স্মারকে স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান ◈ কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড ◈ ওয়াশিংটন–তেহরান ১৪ দফা সমঝোতা স্মারক প্রকাশ করল যুক্তরাষ্ট্র ◈ ব্যাংকিং খাতে ফিরছে সুদিন! ◈ ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত ◈ বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনও জীবিত!

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৫ রাত
আপডেট : ১৫ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি মাধ্যমিক শিক্ষকদের আন্দোলন স্থগিত, বুধবার থেকে বার্ষিক পরীক্ষা

চার দাবিতে আন্দোলনরত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ‘বুধবার থেকে’ সাত শতাধিক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা নেয়ার ঘোষণা দিয়েছেন তারা। আন্দোলনরত শিক্ষকদের প্ল্যাটফর্ম সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি-বাসমাশিসের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুস সালাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, আমাদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। বুধবার থেকে বার্ষিক পরীক্ষা নেয়া হবে। আমরা সরকারকে কিছুদিন সময় দেব। এরমধ্যে বার্ষিক পরীক্ষা শেষ করবো। পরীক্ষাটি শেষ করে আমরা পরবর্তী কর্মসূচি নেব।

সোমবার থেকে বার্ষিক পরীক্ষা স্থগিত করে কর্মবিরতি শুরু করেছিলেন এ শিক্ষকরা। মঙ্গলবারও কর্মবিরতি চলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা হয়নি। রাতে আন্দোলনকারীদের তরফে কর্মসূচি স্থগিত করে বুধবার থেকে বার্ষিক পরীক্ষা নেওয়ার ঘোষণা এল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়