শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৫:১৫ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ জয় বাংলাদেশের

আয়ারল্যান্ডকে ৮ ইউকেটের বিশাল ব্যবধানে হারিয়ে তিন ম্যাসের সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের দেওয়া ১১৭ রানের লক্ষ্যে পৌঁছাতে বাংলাদেশের খেলতে হয়েছে মাত্র ১৩ ওভার ৩ বল। 

মঙ্গলবার (০২ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে আগে ব্যাটিং বেছে কেবল ১১৭  রান করেছে আয়ারল্যান্ড। প্রতিপক্ষকে অল্প রানে আটকে দলের সফল বোলার মোস্তাফিজ, ৩ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। লেগ স্পিনার রিশাদ ৪ ওভারে ২১ রান দিয়ে পান ৩ উইকেট।

এদিনও টস জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় আয়ারল্যান্ড, তবে আগের দুই ম্যাচের মত উড়তে পারেনি তারা। চতুর্থ ওভারে ১০ বলে ১৭ করে বোল্ড হয়ে যান টিম টেক্টর।

তার বড় ভাই হ্যারি টেক্টর থিতু হতে পারেননি। ৬ বলে ৫ রান করে মোস্তাফিজুর রহমানের বলে দুর্ভাগ্যের শিকার তিনি। প্রথম বলটি ঠেকিয়ে দিলেও তা এক বাউন্সে গিয়ে আঘাত হাতে স্টাম্পে। লোরকান টাকার, কার্টিস ক্যাম্পার দুজনেই ব্যর্থ। টাকার ফেরেন শেখ মেহেদীর শিকার হয়ে, ক্যাম্পারকে গুগলিতে বোল্ড করেন রিশাদ হোসেন। ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় সফরকারী দল।

Advertisement

আইরিশদের ভরসা ছিলেন স্টার্লিং। তিনিই বাড়াচ্ছিলেন দলের রান। তবে লম্বা হয়নি তার ইনিংস। ২৭ বলে ৫ চার ১ ছয়ে ৩৮ রান করে স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফিরে যান আয়ারল্যান্ড অধিনায়ক।

নিজের শেষ ওভারে গ্যারেথ ডেলানিকেও তুলে নেন রিশাদ।  ১৮তম ওভারে এসে মোস্তাফি পর পর তুলে নেন মার্ক অ্যাডাইয়ার ও ম্যাথু হ্যামফ্রিসকে। শেষ ওভারে বেন হোয়াইটকে ছেঁটে ইনিংস মুড়ে দেন মোহাম্মদ সাইফুদ্দিন।

এই ম্যাচে পাঁচটি ক্যাচ ধরেন তানজিদ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড এটি।

পেরে ব্যাট করতে নেমে শুরুর দিকে আউট হন লিটন দাস ও সাইফ হোসান। তবে ওপেনার তানজিদ হাসান তামিম ৫৫ রানে অপরাজিত থাকেন। পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে আসে ৩৩ রান।

 

  • সর্বশেষ