শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ০১:১৮ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথমবারের মত লকডাউনে হংকং

রাশিদুল ইসলাম : [২] কোভিডের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাধ্য হয়েই হংকংয়ে লকডাউন আরোপ করতে হয়েছে। পশ্চিমা দেশগুলো সহ অধিকাংশ দেশে কয়েক দফা লকডাউন আরোপ করা হলেও এতদিন লকডাউন মুক্ত ছিল হংকং। কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত হওয়ায় মহামারি মোকাবিলা করে বিশে^ প্রশংসিত হয় চীনের এ স্বায়ত্তশাসিত অঞ্চলটি। সিএনএন
[৩] কিন্তু হঠাৎ করেই করোনার হটস্পট হয়ে ওঠায় কিছু এলাকায় সাময়িকভাবে লকডাউন আরোপ করে হংকং। হংকং সরকারের বিবৃতিতে বলা হয়, টেস্টের জন্য এমন কড়াকড়ির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

[৪] শুক্রবার নতুন করে ৬১ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন হংকংয়ে। এর মধ্যে স্থানীয়ভাবে শনাক্ত হয়েছেন ৫৫ জন।

[৫] হংকংয়ে লকডাউন আরোপিত কুউলুন পেনিসুলা অংশের জর্দান এলাকা হচ্ছে বহুতল ভবন, ব্যবসা ও রেস্টুরেন্টের জন্য সুপরিচিত। টেম্পল স্ট্রিটও এ কড়াকড়ির আওতায় পড়েছে, রাতের মার্কেট হিসেবে পর্যটকদের কাছে বিখ্যাত এ এলাকায় এখন ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে।

[৬] চলমান করোনা টেস্ট শেষ না হওয়া পর্যন্ত ওসব এলাকার বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বাধ্যতামূলক এ টেস্ট অন্তত ৪৮ ঘণ্টা ধরে চলবে।

[৭] হংকংয়ের পরিবেশমন্ত্রী উং কাম-সিন শনিবার এক সংবাদ সম্মেলনে জানান যে, পানির লাইন দিয়ে ভবনগুলোতে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে কি তাও পরীক্ষা করা হচ্ছে।

[৮] আরেক বিবৃতিতে হংকং সরকার জানায় যে, কড়াকড়ি আরোপ হওয়া এলাকাগুলোতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

  • সর্বশেষ