শিরোনাম
◈ উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা ◈ নির্বাচনের ভোট গণনা চলছে: ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৬২ আসনে, তৃণমূল ১১৫ ◈ রাজধানীতে নতুন আতঙ্ক ছিনতাই ◈ ললিত মোদির দখলে ক্রিকেটের রত্নভাণ্ডার! ◈ হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর ঘোষণা ট্রাম্পের ◈ মাতারবাড়ী পোর্ট এক্সেস রোড: টেকসই অবকাঠামো ও পরিবেশবান্ধব নির্মাণে নতুন দিগন্ত ◈ চাহিদা থাকলেও ইউরোপ-আমেরিকায় বন্ধের পথে বাংলাদেশের মসলা রপ্তানি ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: অর্থনৈতিক সুযোগ না ভবিষ্যতের ঝুঁকি? ◈ আজই ফয়সালা: পশ্চিমবঙ্গে কে বসবে ক্ষমতায়? ◈ ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ০৪:৪৫ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ০৪:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অ্যাশেজ নয়, ভারতের মাটিতে ভারতকে হারানো ইংল্যান্ডের জন্য কঠিন,বললেন সাবেক ইংরেজ স্পিনার

স্পোর্টস ডেস্ক : [২] ভারতকে ভারতের মাটিতে হারানো প্রায় অসম্ভব এখন, মনে করছেন প্রাক্তন ইংরেজ স্পিনার গ্রেম সোয়ান। ইংল্যান্ড দলকে তার বার্তা, এখন আর অ্যাশেজ নয়, ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতা অনেক বেশি কঠিন। ২০১২ সালে মন্টি পানেসর এবং তার স্পিন জুটি শেষবার ভারতকে ঘরের মাটিতে হারিয়ে দিয়েছিল। তার পুনরাবৃত্তি করতে হলে অ্যাশেজ নিয়ে মাতামাতি ছাড়তে হবে ইংল্যান্ডকে, মত সোয়ানের।

[৩] সোয়ান বলেন, ইংল্যান্ড সবসময় অ্যাশেজ নিয়ে ভাবে। কিন্তু অস্ট্রেলিয়া এখন আর বিশ্বের সেরা দল নয়। এক সময় ছিল। কিন্তু তাও অ্যাশেজ নিয়ে মাতামাতি করি। আমাদের ফোকাস অ্যাশেজ থেকে সরাতে হবে। আমার মনে হয়, ভারতের মাটিতে ভারতকে হারানো অনেক অনেক কঠিন। ২০১২ সালে আমরা হারানোর পর আর ওরা প্রায় অপরাজেয়।

[৪] গ্রেম সোয়ানের মতে, ইংল্যান্ডকে যদি শীর্ষে উঠতে হয়, তবে অস্ট্রেলিয়া এবং অ্যাশেজ নিয়ে ভাবা বন্ধ করতে হবে। এই মহূর্তে শ্রীলঙ্কায় দুই টেস্টের সিরিজ খেলছে জো রুটের দল। প্রথম সাত উইকেটে জেতার পর দ্বিতীয় ম্যাচে তারাই ফেভারিট। শ্রীলঙ্কা সফর ভারতের বিরুদ্ধে দ্বৈরথের আগে প্রস্তুতি, মনে করছেন অনেকেই। - ইন্ডিয়ান এক্সপ্রেস / আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়