শিরোনাম
◈ ঢাকায় ১৮ পাম্পে ‘ফুয়েল পাশ’ পাইলটিং কার্যক্রম শুরু, আরও যেসব জেলায় চালু হচ্ছে দেখুন তালিকা ◈ ইরান যু‌দ্ধের কার‌ণে তীব্র সংক‌টে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি! ◈ ইরানের সঙ্গে সম্পর্ক এখন খুবই ভালো: ট্রাম্প ◈ ৩ মে ঢাকায় আস‌ছে পাকিস্তান ক্রিকেট দল, বাংলাদেশের বিরু‌দ্ধে সি‌রি‌জের প্রথম টেস্ট ৮ মে ◈ দুর্নীতি, কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে তদন্তে আইসিসি  ◈ হরমুজ প্রণালিতে আবারও আটকে গেল ‘বাংলার জয়যাত্রা’ ◈ নতুন শত্রুর হিসাব কষছে ইসরায়েল, আলোচনায় উঠে আসছে পাকিস্তান ও তুরস্ক ◈ উপসাগরীয় বন্দরে অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের ◈ ইসরায়েলকে এবার সতর্ক করেছেন ট্রাম্প ◈ চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে ৬টিই বন্ধ!

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ০৫:৪১ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ০৫:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বর্ণ ব্যবসায়ী পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৪

সুজন কৈরী : [২] স্বর্ণ ব্যবসায়ী পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নেয়া চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগের একটি টিম।

[৩] বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- রফিকুল ইসলাম রাফি (৪৮), সৈয়দ হাসান আলী (৪০), ইকবাল কবির (৪১) ও নিক্সন মিয়া (৩০)। তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

[৪] গোয়েন্দা তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন জানান, গ্রেপ্তারকৃতরা একটি প্রতারক চক্র। তারা নিজেদের স্বর্ণ ব্যবসায়ী পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তারা পরস্পর যোগসাজসে গত ১৭ ডিসেম্বর খিলক্ষেত এলাকার লা মেরিডিয়ান হোটেলের লবি থেকে এক ব্যক্তিকে স্বর্ণ দেয়ার নাম করে দুটি পে-অর্ডারে এক কোটি ৩৫ লাখ টাকা আত্মসাত করেন। এ ঘটনায় ভুক্তভোগী খিলক্ষেত থানায় একটি মামলা করেন। থানা পুলিশের পাশাপাাশি গোয়েন্দা পুলিশও ওই মামলার তদন্ত শুরু করে। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের চারজন সদস্যকে গ্রেপ্তার করা হয়। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার অভিযান চলছে। সম্পাদনা: ফরহাদ বিন নূর

  • সর্বশেষ
  • জনপ্রিয়