শিরোনাম
◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ০৪:১০ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি অর্থ আত্মসাতের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

তৌহিদুর রহমান: [২]  ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে সরকারী অর্থ আত্মসাতের অভিযোগে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার চিতনা গ্রামের ৮ নং ওয়ার্ডের ওই সদস্যের নাম মোঃ আবু কাসেম। আদালতের গ্রেফতারি পরোয়ানা ভিওিতে তাকে বৃহস্পতিবার জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে জানিয়েছে পুলিশ।

[৩] মামলার সূএ ও হাওড় অঞ্চল অবকাঠামো ও জীবন মান উন্নয়ন প্রকল্প (হিলিপ) উপজেলা সমন্বয়কারী মোঃ জাকির হোসেন জানান,গত ২০১৫-১৬ইং অর্থবছরে রাস্তা মেরামতের জন্য অত্র দপ্তর থেকে ১৭ লক্ষ টাকা নিয়ে কাজ না করে সমস্ত অর্থ আত্মসাৎ করে ফেলে। আবুল কাসেমকে মৌখিক ভাবে অনেক বার লিখিত নোটিশ প্রদান করার পরও কোনরুপ কর্নপাত করেনি সে।

[৪] অবশেষে চলতি মাসের ১২ জানুয়ারী ব্রাহ্মণবাড়িয়ার আদালতে সমন্বয়কারী জাকির হোসেন বাদী হয়ে আবুল কাসেম কে আসামী করে মামলা দায়ের করলে আদালত গ্রেপ্তারী পরোয়ানা জারি করে। নাসিরনগর থানার ওসি (তদন্ত) আ,স,ম আতিকুর রহমান জানান, ইউপি সদস্য মোঃ আবুল কাসেম দুলা মিয়াকে গ্রেপ্তার করে আদালত পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধ আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ