শিরোনাম
◈ আইফোন কিনতে লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার ◈ বাজারে মানহীন বা নিম্নমানের পণ্য কীভাবে বুঝবেন? ◈ যোগাযোগ ব্যবস্থার বেহাল দশায় চাপে অর্থনীতি, বাড়ছে পরিবহন ব্যয় ◈ নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ৮০০ ছাড়াল মৃত্যু, নিখোঁজ ৩ হাজারের বেশি ◈ স্প‌্যা‌নিশ লা লিগায় রিয়াল মা‌দ্রিদের টানা তৃতীয় জয়, খেলার আ‌গে নেপাল-তিব্বতে নিহতদের স্মরণ   ◈ ইরানের সঙ্গে সম্পর্ক রাখলে চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের ◈ হ‌কি বিশ্বকা‌পে স্পেনকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন জার্মানি ◈ ফুটবল বিশ্বকাপ ফাইনালের পর মারামারি, ফিফার ১০ ম্যাচের শাস্তি নিয়ে প্রশ্ন তুল‌লেন আর্জেন্টিনার পারেদেস ◈ জুলাইয়ে বিদেশি ঋণ পাওয়ার চেয়ে প্রায় ৩ গুণ বেশি পরিশোধ ◈ পোশাকনির্ভর রপ্তানি কমাতে নতুন ৫ খাত খুঁজছে সরকার

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ১১:৪২ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেড়েছে মুরগি-তেল-চিনি, কমেছে পেঁয়াজ-সবজির, অপরিবর্তিত আলু, ডিম, চাল, গরু ও খাসির মাংসের দাম

সমীরণ রায়: [২] শুক্রবার ঢাকার বিভিন্ন বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত দাম কমে প্রতি কেজি মুলা ২০-৩০ টাকা, শালগম ৩০ টাকা, গাজর ৩০-৪০ টাকা, শিম ৩০-৪০ টাকা, বেগুন ৩০ টাকা, করলার ৩০-৪০ টাকা, ঢেঁড়স ৩০-৪০ টাকা, পাকা টমেটো ৩০ টাকা, কাঁচা টমেটো ৩০-২৫ টাকা, বরবটি ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ২৫-৪০ টাকায়, বাঁধাকপি ও ফুলকপি ১০-২০ টাকায়। মিষ্টি কুমড়া আকারভেদে ২০-৩০ টাকায়, প্রতি কেজি আলু ২০ টাকা ও পেঁয়াজ ৩০ টাকা, কাঁচা মরিচ ৯০ টাকা, আদা প্রতি কেজি ৮০ টাকা, রসুনের কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

[৩] হালিতে ৫ টাকা কমে কলা বিক্রি হচ্ছে ১০-১৫ টাকা, প্রতি কেজি আটাশ চাল বিক্রি হচ্ছে ৫০ টাকা, পায়জাম ৪৮-৫০ টাকা, মিনিকেট ৬২-৬৪ টাকা, নাজিরশাইল ৬৫-৬৮ টাকা, পোলাওয়ের চাল ৯০-১০০ টাকায়। খোলা ভোজ্যতেল লিটারে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২৭-১৩০ টাকায়।

[৪] কমেছে ডিমের দাম। ডজন প্রতি লাল ডিম ৮৫ টাকা, হাঁসের ডিম ১৫০ টাকা, দেশি মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ২১০ টাকায়। ২০ টাকা দাম বেড়ে সোনালী মুরগি ২১০ টাকা ও ব্রয়লার মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৩৫-১৪০ টাকায়।

[৫] বাজারে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংস, মসলাসহ অন্যান্য পণ্যের দাম। প্রতি কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ৭০০-৭৫০ টাকা, বকরি ৭০০-৭৫০ টাকা, গরু ৫৫০ টাকা, মহিষ ৫৫০-৫৮০ টাকা।

[৬] ঢাকার কালশী বাজারের খুচরা তেল বিক্রেতা শাহাদাত হোসেন বলেন, ভোজ্যতেলের ব্যারেল প্রতি দাম বেড়েছে। এতে করে খুচরা বাজারে লিটার প্রতি ২-৫ টাকা বেড়েছে।

[৭] মুরগি বিক্রেতা মো. ফয়েজ বলেন, ব্রয়লার মুরগির দাম আরও বাড়তে পারে।

  • সর্বশেষ