শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ১০:২৭ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের মাটিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডের চতুর্থ স্থানে সাকিব

মাহিন সরকার : [২] নিষেধাজ্ঞা থেকে মুক্তির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই ক্যারিবিয়ানদের বিপক্ষে মাইলফলক স্পর্শ করেন সাকিব আল হাসান। দেশের প্রথম বোলার হিসেবে ঘরের মাঠে বুধবার ২০ জানুয়ারি প্রথম ওয়ানডে ম্যাচে ১৫০তম উইকেট শিকারের স্বাদ পান। এবার সেই উইকেটসংখ্যাকে আরেকটু উপরে নিলেন সাকিব।

[৩] শুক্রবার ২২ জানুয়ারি ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও বল হাতে দারুণ পারফর্ম করেছেন সাকিব। সব মিলিয়ে ১০ ওভার বোলিং করে মাত্র ৩০ রান খরচায় নিয়েছেন ২ উইকেট আর তাতেই টপকে গেছেন লঙ্কান কিংবদন্তী স্পিনার মুত্তিয়া মুরালিধরনকে।

[৪] দেশের মাটিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডে সাকিবের অবস্থান এখন চতুর্থ। তার উইকেট সংখ্যা ১৫৫। এর আগে ১৫৪ উইকেট নিয়ে চারে ছিলেন মুরালিধরন। এই রেকর্ডে সবার উপরে আছেন প্রোটিয়া বোলার শন পোলক। তার উইকেট সংখ্যা ১৯৩। ১৬৯ উইকেটে নিয়ে দুইয়ে আছেন ব্রেট লি। তিনে থাকা ম্যাকগ্রার উইকেট ১৬০ টি।

[৫] দেশের বাইরে ১০৭ ম্যাচে তার শিকার ১১১টি। সব মিলিয়ে ২০৭ ওয়ানডেতে সাকিবের ঝুলিতে জমা হলো ২৬৬ উইকেট।

[৬] সাকিবের পর ঘরের মাটিতে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় বাংলাদেশীদের মধ্যে আছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ১০৩ ম্যাচে ১৪৭ উইকেট নিয়েছেন তিনি। এরপর আছেন স্পিনার আব্দুর রাজ্জাক। ৭৯ ম্যাচে রাজ্জাকের শিকার ১২২ উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়