শিরোনাম
◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন ◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮% ◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ০৯:৩৫ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রী আটক

সোহাগ হাসানঃ [২] জেলায় ৭৭ বোতল ফেন্সিডিলসহ মুকুল হোসেন (৩৫) ও চামেলি খাতুন (৩২) নামের স্বামী-স্ত্রী দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সলঙ্গা থানা পুলিশ। আটককৃতরা হলো, জয়পুরহাট জেলার দক্ষিণ জামালপুর গ্রামের মোঃ আব্দুস সালাম এর পুত্র মুকুল হোসেন ও তার স্ত্রী মোছা: চামেলি খাতুন।

[৩] বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ১২ টার দিকে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এই তথ্য নিশ্চিত করেন জানান, সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল, অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টর তদন্ত এর নেতৃত্বে সলঙ্গা থানা টিম হাটিকুমরুল গোল চত্তর ঢাকা বাস স্ট্যান্ড বগুড়া হতে ঢাকাগামী একতা পরিবহন যাহার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৬২৩৯ গাড়ীতে বুধবার (২০ জানুয়ারী) রাতে অভিযান চালিয়ে যাত্রী মোঃ মুকুল হোসেন এর হেফাজতে থাকা ট্রাভেল ব্যাগের ভেতর ৫৭ বোতল ও মোছা: চামেলি খাতুনের পায়ে বাঁধা অবস্থায় ২০ বোতলসহ ৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

[৪] এ বিষয়ে সলঙ্গা থানায় ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) সারনি ১৩ (গ) রজু করা হয়।

  • সর্বশেষ