শিরোনাম
◈ একাদশে ভর্তির প্রথম ধাপ থেকে ছিটকে পড়ল ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী ◈ অটোরিকশার সঙ্গে সংঘর্ষের পর খাদে বাস, পটুয়াখালীতে প্রাণ গেল ৩ জনের ◈ শিগগিরই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরতে ইরানের ৩ শর্ত, মানলেই যুদ্ধ বন্ধ ◈ পরিবহন মালিক সমিতির জরুরি নির্দেশনা ◈ এবার কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ ◈ অবশেষে আটক তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের আইফোন উদ্ধার: পুলিশ ◈ হিমবাহ ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি, বাংলাদেশসহ ৮ দেশকে সতর্ক করলেন গবেষকরা ◈ তারেক রহমানকে চলতি বছরেই সফরে নিতে চায় ভারত! ◈ রাজধানীতে সন্ধ্যার পর ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ০৭:০৪ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা : আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুরু

ডেস্ক নিউজ: সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা সংক্রান্ত মামলায় আদালতে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার এ কার্যক্রম শুরু হয়। এদিকে আলোচিত এই মামলাটিকে কেন্দ্র করে আদালতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।জাগো নিউজ

ইতোমধ্যে মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আজ আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। আলোচিত এই মামলা চলাকালে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় সেজন্য আদালতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। রয়েছে গোয়েন্দা সংস্থার সদস্যরাও।

আলোচিত এ মামলার প্রধান আসামি সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিব। বর্তমানে তিনি কেন্দ্রীয় বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্বপালন করছেন।

আদালত চত্বরে উপস্থিত হয়েছেন বিএনপির অনেক নেতাকর্মী। তালা উপজেলা যুবদলের আহ্বায়ক আতিয়ার রহমানসহ একাধিক বিএনপি নেতাকর্মী বলেন, আমরা ধারণা করছি, আমাদের নেতা হাবিবুল ইসলাম হাবিবের জামিন বাতিল করে কারাগারে নিতে পারে। আদালত চত্বরে প্রস্তুতি দেখছি তেমনই। হাবিবুল ইসলাম হাবিব নির্দোষ, তাকে রাজনৈতিকভাবে এ মামলায় ফাঁসানো হয়েছে।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দীন জানান, একটি আলোচিত মামলাকে কেন্দ্র করে আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিদের জামিন বাতিল হবে কি না সে ব্যাপারে কিছু বলতে পারবো না। সেটি আদালতই জানেন। তবে যেকোনো বিশৃঙ্খলা এড়াতে আমরা প্রস্তুত রয়েছি।

 

 

  • সর্বশেষ