শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ০৫:২১ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে মাইক্রোবাস

মানিকগঞ্জ প্রতিনিধি: [২] বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ৫ নম্বর পন্টুন দিয়ে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস নদীতে পড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট কাজ করে ৫ জন যাত্রীকে জীবিত উদ্ধার করেছে।

[৩] আরিচা কাম নদী ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মুজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

[৪] মুজিবর রহমান বলেন, রাজবাড়ীগামী একটি মাইক্রো সকাল ৯ টার দিকে পাটুরিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে ৫ নম্বর পন্টুনে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ঘটনাটি শুনে আমাদের দু'টি ইউনিট কাজ করে জীবিত অবস্থায় ৫ যাত্রীকে উদ্ধার করে এবং মাইক্রোবাসটিকে নদী থেকে রেকার দিয়ে উদ্ধার করা হচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়