শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ০৪:৪৩ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ০৪:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেহাল দশা রিয়াল মাদ্রিদের, তৃতীয় সারির দলের কাছে হেরে গেলো

স্পোর্টস ডেস্ক : [২] শিষ্যদের নিয়ে বিমর্ষ রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। স্প্যানিশ কোপা দেল রে’র ম্যাচে তৃতীয় সারির দল আলকোইয়ানোর বিপক্ষে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। ফলে আসর থেকে বিদায় নিলো জিনেদিনবাহিনী।

[৩] বুধবার রাতে প্রথমার্ধের শেষ মিনিটে করিম বেনজেমার ক্রস থেকে গোল করে রিয়ালকে এগিয়ে নেন এদার মিলিতাও। বিরতির পর ৮০ মিনিটে আলকোইয়ানোর হোসে সোলবেস গোল করে সমতা ফেরান। এই সমতা নিয়ে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

[৪] ১১০ মিনিটে দশজনের দলে পরিণত হয় স্বাগতিকরা। ৫ মিনিট পরেই হুয়ানন কাসানোভার গোলে এগিয়ে যায় আলকোইয়ানো। গোল আর শোধ করতে না পারায় আসর থেকে বিদায় নিতে হলো রিয়াল মাদ্রিদকে। - মার্কা/ গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়