শিরোনাম
◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর অবস্থান তারেক রহমানের, এমপিদের দিলেন কঠোর বার্তা ◈ নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার (ভিডিও) ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ১২:১১ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহ রেঞ্জে বিট পুলিশিং প্রশিক্ষণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল আমীন: [২] ২০ জানুয়ারী বুধবার সকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম ভার্চুয়ালি রেঞ্জাধীন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারগুলোতে বিট পুলিশিং সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন।

[৩] উক্ত প্রশিক্ষণ কর্মসূচীতে পর্যায়ক্রমে সকল বিট অফিসারদেরকে বিট পুলিশিং সংক্রান্ত ও অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

[৪] এছাড়াও সকাল ঘটিকায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে অক্টোবর-ডিসেম্বর/২০২০ মাসের ত্রৈমাসিক এবং ডিসেম্বর/২০২০ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম মহোদয়।

[৫] অত্র অপরাধ সভায় অক্টোবর-ডিসেম্বর-২০ মাসের ত্রৈমাসিক শ্রেষ্ঠত্বের ভিত্তিতে ৩টি ক্যাটাগরিতে ঊীপবষষবহপব ড়ভ চবৎভড়ৎসধহপব পুরস্কার প্রদান করা হয়।

[৬] ক্যাটাগরি অনুযায়ী ১. সাজা পরোয়ানা, গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি, মামলা নিষ্পত্তি, নন এফআইআর প্রসিকিউশন দাখিল, ভিকটিম উদ্ধার, চোরাই মালামাল ও মাদক উদ্ধারসহ বিট পুলিশিং কার্যক্রমের জন্য শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ জনাব মোঃ ফায়েজুর রহমান, অফিসার ইনচার্জ, ঝিনাইগাতী থানা, শেরপুর; ২. চোরাই মটরসাইকেল, অটোরিক্সা, বিদেশী পিস্তল ও মাদক উদ্ধারের জন্য শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার জনাব মোহাম্মদ শাহ কামাল আকন্দ পিপিএম(বার), অফিসার ইনচার্জ, ডিবি, ময়মনসিংহ এবং ৩. সাজা পরোয়ানা, গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তির জন্য শ্রেষ্ঠ পরোয়ানা নিষ্পত্তিকারী অফিসার জনাব আলী হোসেন, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), মেলান্দহ থানা, জামালপুর গনকে পুরষ্কার প্রদান করা হয়।

[৭] অপরাধ পর্যালোচনা সভায় দেখা যায় রেঞ্জাধীন জেলাসমূহে আলোচ্য কোয়ার্টারে ৩১৯৪টি মামলা রুজু হয়েছে। বিগত কোয়ার্টারে মামলা রুজু হয়েছিল ৩২৫০টি, অর্থাৎ আলোচ্য কোয়ার্টারে ৫৬টি মামলা কম রুজু হয়েছে। সম্পত্তি সংক্রান্ত অপরাধ অর্থাৎ ডাকাতি খাতে এ কোয়ার্টারে কোন মামলা রুজু হয়নি।

[৮] বিগত কোয়ার্টারে ৩টি মামলা রুজু হয়েছিল। দস্যূতা খাতে এ কোয়ার্টারে ৫টি মামলা রুজু হয়। পক্ষান্তরে বিগত কোয়ার্টারে ৯টি মামলা রুজু হয়েছিল। অর্থাৎ আলোচ্য কোয়ার্টারে ডাকাতি দস্যূতা খাতে মামলা হ্রাস পেয়েছে। রেঞ্জাধীন জেলাসমূহে আলোচ্য কোয়ার্টারে ৮২৪টি সাজা পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে।

[৯] এতে বিগত কোয়ার্টার থেকে আলোচ্য কোয়ার্টারে মূলতবী পরোয়ানা ১৪৬টি হ্রাস পেয়েছে। আলোচ্য সময়ে ৭৩৮টি মাদক মামলা রুজু করা হয় এবং ১০৫৮জন আসামিকে গ্রেফতার করা হয়। মাদক উদ্ধারের পরিমান ১,১৭,৩১,০৯৫ টাকা।

  • সর্বশেষ