শিরোনাম
◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, পুলিশি ব্যবস্থা দেখে সিদ্ধান্ত: স্পিকার ◈ জাতিসংঘে উচ্চপর্যায়ের বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক নি‌শ্চিত কর‌লো ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারে তাগিদ তারেক রহমানের ◈ জাতিসংঘের কার্যকারিতা ফেরানো ও নিরাপত্তা পরিষদ সংস্কারে জোর খলিলুর রহমানের ◈ ঢাকার সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি ◈ জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ◈ ইরানকে ‘নরকে ঠেলে’ দেওয়ার হুমকি, কিউবার শাসনব্যবস্থার পতনের ঘোষণা ট্রাম্পের ◈ সৌদির পুঁজি-প্রযুক্তি, বাংলাদেশের জনশক্তি: নতুন অংশীদারত্বের প্রত্যাশা

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১, ১০:০৯ দুপুর
আপডেট : ২০ জানুয়ারী, ২০২১, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৬টি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন

মনিরুল ইসলাম: [২] জাতীয় সংসদের ৬টি স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। গতকাল বুধবার সংসদ অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী এসব কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করলে সংসদ তা গ্রহণ করে।

[৩] স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে সম্প্রতি বিভিন্ন উপ-নির্বাচনে জয়ী হওয়া নতুন সংসদ সদস্যদের সংসদীয় কমিটিতে জায়গা করে দিতে এসব কমিটি পুনর্গঠন করা হয়। একজন সংসদ সদস্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার কারণে তার স্থলে অন্যদের সদস্য করা হয়েছে। এছাড়া আরও দুই/একজন সদস্যের রদবদল করা হয়েছে।

[৪] পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে সিরাজগঞ্জের সংসদ সদস্য তানভীর শাকিল জয়কে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবীব হাসান। পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হয়েছেন মানিকগঞ্জের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য করা হয়েছে রুমানা আলীকে। সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য করা হয়েছে সংরিক্ষত আসনের শবনম জাহানকে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির নতুন সদস্য করা হয়েছে সংরক্ষিত আসনের কানিজ ফাতেমা আহমেদকে।

[৫] উল্লেখ্য, সংসদের প্রথম অধিবেশনের ১০ কার্যদিবসের মধ্যে সবকটি সংসদীয় কমিটি গঠন করে রেকর্ড করেছিল একাদশ জাতীয় সংসদ। এরপর কয়েকদফা বিভিন্ন সংসদীয় কমিটিগুলো পুনর্গঠন করা হয়েছে।

  • সর্বশেষ