শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১, ০৭:৪৮ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২১, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাঘের শুরুতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আসছে শৈত্যপ্রবাহ

মাসুদ আলম : [২] রাজধানীতে সকাল থেকেই আকাশের মুখভার। দেখা নেই সূর্যের। হিমেল হওয়া বাড়িয়ে দিয়েছে শীতের অনুভূতি। এ অবস্থায় আজ বুধবার বেলা পৌনে ১২টায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয় ঢাকায়। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে তাপমাত্রা কমতে শুরু করছে। বৃষ্টিতে তাপমাত্রা আরও কমে গিয়ে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

[৩] এদিন সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, শীতের এই সময়ে আজ হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে ঢাকা বিভাগে।

[৪] আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক বলেন, বৃষ্টির আগ মুহূর্তে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গিয়ে তাপমাত্রা বেড়ে যায়। বৃষ্টির পর তাপমাত্রা দুই-একদিনের মধ্যে সামান্য কমে যাবে। ঢাকার তাপমাত্রাও কমে যাবে, তা ১০ ডিগ্রির ঘরে আসতে পারে। কুয়াশার চাদরে প্রায় সারাদেশ আবৃত। পাশাপাশি আকাশের মেঘমালা সূর্যের আলো ভূ-পৃষ্ঠে আসায় বাধা সৃষ্টি করছে। আর তার সাথে কুয়াশা এবং বাতাসের গতিবেগ বেশি থাকার কারণে ঠাÐা অনুভব হচ্ছে। এই বৃষ্টির পর তাপমাত্রা ধীরে ধীরে কমে গিয়ে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে আগামী ২২ জানুয়ারি শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। ওই সময় থেকে দেশের কোথাও কোথাও তাপমাত্রা অনেকটা কমে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়