শিরোনাম
◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২১, ০১:৫৮ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২১, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পকে এবার বিশ্বাসঘাতক বললেন তার সমর্থকরা

রাশিদ রিয়াজ : বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উগ্র চরমপন্থী সমর্থকদেরকে শান্ত থাকার যে আহ্বান জানিয়েছেন তাতে ভীষণ চটেছেন তারা। ট্রাম্পের এই আহ্বানের পর তাকে তার সমর্থকরা বিশ্বাসঘাতক এবং কাপুরুষ বলে অভিহিত করেছেন।

কিছুদিন আগে ক্যাপিটল ভবনে ট্রাম্পের উগ্রবাদী সমর্থকরা হামলা চালানোর পর মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্টকে ইমপিচ করে। ইমপিচমেন্টের পর ট্রাম্প তার সমর্থকদেরকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, আগামী ২০ জানুয়ারি বাইডেনের ক্ষমতা গ্রহণের অনুষ্ঠানকে সামনে রেখে কোনো ধরনের সহিংসতা চালানো যাবে না। এতে ক্ষুব্ধ হয়েছেন তার সমর্থকরা। তারা ক্ষিপ্ত হয়ে বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প কাপুরুষ ও বিশ্বাসঘাতক এবং তারা ট্রাম্পের অনুসারী নন।

ট্রাম্পের সমর্থকদের ১৫ হাজার সদস্যের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে। ওই গ্রুপে দেয়া এক বার্তায় একজন সমর্থক বলেছেন, ট্রাম্পের জন্য যারা লড়াই করেছেন সেইসব দেশপ্রেমিক থেকে তিনি বিক্রি করে দিয়েছেন। তার এ বক্তব্যের পক্ষে বহু সদস্য সমর্থন ব্যক্ত করেছেন।

এসব সমর্থক জো বাইডেনের ক্ষমতা গ্রহণের অনুষ্ঠানকে পণ্ড করার জন্য নানামুখী তৎপরতা চালিয়েছিলেন এবং সহিংসতা করার আশা করেছিলেন। কিন্তু ট্রাম্পের এই বক্তব্যের পর এখন তারা মনোক্ষুন্ন।

  • সর্বশেষ