শিরোনাম
◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ ◈ জেন-জি আন্দোলনে জয়ী হলেও নির্বাচনে দাপট দেখাচ্ছে পুরোনো শক্তি ◈ আড়াল থেকে শীর্ষ ক্ষমতার লড়াইয়ে শফিকুর রহমান ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি: ১৫ বছরে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি আমদানির সিদ্ধান্ত ◈ ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান ফ্যাক্টর ◈ নির্বাচন ও গণভোট নিয়ে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ◈ চাকরির প্রস্তাব প্রধান উপদেষ্টার, জবাবে যা বললেন হাদির স্ত্রী রাবেয়া ইসলাম

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১, ০৭:০৭ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাজিলকে কোভিড টিকা দিল না ভারত

রাশিদুল ইসলাম : [২] কোভিড টিকা নিতে মুম্বাই অভিমুখে ব্রাজিল পণ্যবাহী প্লেন পাঠানোর পর ফ্লাইটটির গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে আমাজনের দিকে। দ্য রিও টাইমস জানায়, আমাজন অঞ্চলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ায় সেখানে অক্সিজেন পাঠানো হবে। এর কারণ ফোনে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী টিকা আর্নেস্তো আরাউজোকে এই মুহূর্তে টিকা দিতে অপারগতার কথা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দি ওয়াল

[৩] ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে অনুরোধ জানিয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। গত শুক্রবার ভারতের পুনে শহরের সেরাম ইনস্টিটিউট থেকে ২০ লাখ ডোজ টিকা নিতে একটি প্লেন পাঠানো হয়। একবার যাত্রা বিরতিতে ১৫ ঘণ্টা উড়াল দিয়ে মুম্বাইয়ে পৌঁছানোর কথা ছিল প্লেনটির।

[৪] ব্রাজিল জরুরি ভিত্তিতে চীনের সিনোভ্যাক ও ব্রিটেনের এ্যাস্ট্রাজেনেকা টিকার অনুমোদন দিয়েছে।

[৫] ব্রাজিলে ২০ বা ২১ জানুয়ারিতে শুরু হতে যাওয়া টিকাদান কর্মসূচির জন্য এ মুহূর্তে ডোজ পাঠানো সম্ভব হচ্ছে না বলে জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর।

[৬] ’ব্রাজিল সরাসরি সেরাম থেকে টিকা কিনতে দামও পরিশোধ করেছে। কোভিডে আক্রান্তের দিক থেকে বিশে^ দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে ২ লাখ ৯ হাজার মানুষ মারা গেছে। শনাক্ত হয়েছে সাড়ে ৮৪ লাখ।

[৭] এর আগে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘এই মুহূর্তে ভারতের টিকাদান কর্মসূচি নিয়ে ব্যস্ততা চলছে, এখনো সব জায়গায় পুরো ডোজ পৌঁছায়নি। সুতরাং এই মুহূর্তে অন্য দেশের অনুরোধ মানা সম্ভব হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়