শিরোনাম
◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১, ০৮:৩৫ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খলিফা উমরের হাদিস শেয়ার করলেন হাশিম আমলা

ডেস্ক রিপোর্ট : খেলার বাইরেও ধার্মিক সত্তার জন্য অনেকবার ইতিবাচক খবরের শিরোনাম হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটসম্যান হাশিম আমলা।

ক্রিকেটের মতো দীর্ঘ সময়ের খেলা চালিয়ে গেলেও ধর্মেকর্মে কখনো পিছপা ছিলেন না এই সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান।

তাই ইসলাম ধর্মাবলম্বীদের কাছে ক্রীড়াবিশ্বের এই তারকা ‘আইকন’ হিসেবেই খ্যাত।

ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় জার্সিতে কখনোই নিষিদ্ধ পানীয়ের বিজ্ঞাপনের স্থান দেননি আমলা। যে কারণে আয়ের বদলে উল্টো মোটা অংকের জরিমানা গুনেছেন বছরের পর বছর।

এবার সামাজিকমাধ্যম ফেসবুকে তার নামের একটি আইডি থেকে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক (রা.)- এর দুটি বাণী শেয়ার দিলে তা ভাইরাল হয়েছে। যদিও তার টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, তার নিজের কোনো ফেসবুক আইডি নেই।

পোস্টটি প্রথম করে স্পোর্টস ওয়ালে নামে একটি পেজ। হাশিম আমলা সেটি শেয়ার করেন।

হাশিম আমলার শেয়ার করা খলিফা ওমরের হাদিসটি হল, ‘খলিফা উমর বলেনঃ মানুষকে ইসলাম ধর্মের দিকে আহ্বান কর, এমনকি কোনোরকম শব্দ উচ্চারণ ছাড়াও। মানুষ তাকে জিজ্ঞেস করলঃ এটা কীভাবে সম্ভব? উমর বললেনঃ তোমাদের উত্তম আচরণের মাধ্যমে।'

খেলার ফাঁকে মাঠে বসে সতীর্থের সঙ্গে পানি পান করছেন এমন একটি ছবি পোস্ট করে খলিফা উমরের হাদিসটি শেয়ার করেছেন আমলা।

ক্যাপশনে লিখেছেন, আলহামদুলিল্লাহ।
সূত্র- যুগান্তর

  • সর্বশেষ