শিরোনাম
◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১, ০৩:১০ রাত
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝালকাঠিতে ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকা থেকে ৫০০পিস ইয়াবা, ২২ বোতল ফেন্সিডিল ও নগদ ১৫ হাজার টাকাসহ তুহিন হাওলাদার (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার সন্ধ্যায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তুহিন হাওলাদার পালবাড়ি এলাকার মৃত আদম আলী হাওলাদারের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইকবাল বাহার খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকার তুহিনের বাসায় তল্লাশী চালায় ডিবির পরিদর্শক মো. মাইনউদ্দিনরে নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি টিম। এ সময় তুহিন হাওলাদারের বাসা থেকে ৫০০ পিস ইয়াবা, ২২ বোতল ফেন্সিডিল ও নগদ ১৫ হাজার টাকা উদ্ধার এবং তাকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলে জানান তিনি।

ঝালকাঠি থানায় তুহিন হাওলাদারের নামে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে বলে জানায় ডিবি পুলিশ।ডিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়