শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১, ১২:২৮ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশেষ জার্সি গায়ে উইন্ডিজদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

রাহুল রাজ: [২] স্বাধীনতার ৫০ বছর পূর্তির সঙ্গে যোগ হয়েছে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী। দুটি বর্ণিল সময় এক হয়ে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) বর্ণিল ভাবে সাজাতে চায় বছরটা। সেই লক্ষ্যে উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে এই উৎসব।

[৩] সাকিব-তামিমরা গায়ে জড়াবে নতুন জার্সি। যে জার্সিতে থাকবে শুধুই লাল-সবুজ। এরসঙ্গে যুক্ত হবে স্বাধীনতা অর্জনের বীর মুক্তিযোদ্ধাদের বিজয়ের ছবি। বাদ যাবে না জাতীয় স্মৃতিসৌধও।

[৪] রোববার (১৭ জানুয়ারি) বিসিবি প্রাঙ্গণে সাংবাদিকদের একথা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।

[৫] ‘পুরো দেশবাসীর মতো আমাদের ক্রিকেট বোর্ড এবং প্লেয়াররা এটাতে সম্পৃক্ত হতে যাচ্ছি এবং এটা আমাদের জন্য একটা বিশেষ উপলক্ষ যেহেতু এটা আমাদের স্বাধীনতার ৫০ বছর। সেটা উজ্জাপন করার জন্য আমরা জার্সির কথাটা মাথায় রেখেছি। এবং জার্সিটা কিন্তু আমরা আমাদের জাতীয় পতাকার মতো করেছি, সবুজ এবং লাল দিয়ে করা। এখানে অন্য কোনো রং নেই। আমাদের পতাকায় লাল সূর্যটা যেভাবে আছে সেটা ওখানে তুলে ধরেছি। তুলে ধরেছি আমাদের মুক্তিযুদ্ধের পর আমাদের বীর মুক্তিযোদ্ধারা যেভাবে উল্লাস করেছে, যেভাবে স্বাধীনতার উজ্জাপন করেছে সেটা এবং তার সঙ্গে আমাদের যে স্মৃতিসৌধ আছে ওটাও আমরা জার্সিতে তুলে ধরেছি। আশা করছি আপনাদের সবারই এটা ভালো লাগবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়