শিরোনাম
◈ সবাইকে ভোট দেওয়ার এবং জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক ◈ ঢাকার ১৩টি আসনে ১৪০০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: বিভাগীয় কমিশনার (ভিডিও) ◈ মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক (ভিডিও)

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১, ১২:০৩ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাউন্ট সেরেমোর উদগীরিত ধোঁয়ায় ঢেকে গেছে জাভা দ্বীপ

তাবাসসুম সুইটি: [২] ইন্দোনেশিয়ার এই আগ্নেয়গিরিটি নতুন করে জেগে ওঠায় উদগীরিত ধোঁয়া ও ছাই দেশটির সবচেয়ে ঘনবসতিপূর্ণ এই দ্বীপটির প্রায় ৫.৬ কিমি. আকাশ ঢেকে আছে। বিবিসি

[৩] দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন এজেন্সি (এনডিএমএ) সতর্কতা হিসাবে বলছে, পাহাড়ের পাদদেশের গ্রামের মানুষদের চলমান অগ্নুৎপাতের বিষয়ে সচেতন থাকা উচিত। ভিডিও ফুটেজে দেখা যায়, গ্রামের উপরের প্রায় ১২,০৬০ ফুট উচুঁ পর্যন্ত স্থান ছাঁইয়ে ঢেকে আছে।

[৪] শনিবার স্থানীয় এক কর্মকর্তা তরিকুল হক জানান, সামবার মুজুর ও কুরাহ কোবোকান গ্রাম দুটি আগ্নেয়গিরির একেবারে কাছেই অবস্থিত। কোবোকান গ্রামের এক বাসিন্দা গণমাধ্যমকে জানান, তাদের গ্রামে দাড়িয়েই আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হতে দেখা যাচ্ছে।

[৫] গণমাধ্যমের বরাত থেকে জানা যায়, প্রশান্ত মহাসাগরের তীরবর্তী ‘রিং অব ফায়ার’ নামের ভূগর্ভস্থ টেকটোনিক প্লেটের কারণে এই অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প ও অগ্নুৎপাতের ঘটনা ঘটছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়