শিরোনাম
◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১, ১০:৩৩ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২১, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ বিমান বাহিনীর ৯ম স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের সনদপত্র বিতরণ

ইসমাঈল ইমু: [২] সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মো. আবুল বাশার রোববার বাংলাদেশ বিমান বাহিনী অফিসার্স মেসে অনুষ্ঠিত ৯ম স্কোয়াড্রন কমান্ডার্স কোর্স (এসসিসি) এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের সনদপত্র প্রদান করেন।

[৩] সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. নজরুল ইসলাম এবং কমান্ড ও স্টাফ ট্রেনিং ইন্সটিটিউট (সিএসটিআই) এর অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মো. শরীফ মোস্তফা তাকে স্বাগত জানান।

[৪] ইন্সটিটিউটের অধিনায়ক তার স্বাগত ভাষণে ৯ম স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রমের উপর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। উক্ত কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

[৫] বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন কমান্ডারদের কার্যকরী ব্যবস্থাপনা এবং নেতৃত্ব প্রদানের প্রশিক্ষণ এই কোর্সের উদ্দেশ্য। ২০০৯ সাল থেকে এসসিসি উত্তীর্ণ কর্মকর্তারা তাদের অর্জিত জ্ঞান সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনে সহায়তা করে আসছে।

[৬] প্রধান অতিথি প্রশিক্ষণোত্তীর্ণ সকল কর্মকর্তাদের মাঝে সনদপত্র প্রদান করেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বৈশ্বিক করোনাকালীন দুর্যোগের মধ্যে সামাজিক সচেতনতা এবং পারস্পরিক দূরত্ব বজায় রেখে উক্ত কোর্স সাফল্যের সাথে সম্পন্ন করার জন্য সিএসটিআই এর ভূয়সী প্রশংসা করেন।

 

  • সর্বশেষ