শিরোনাম
◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ◈ আফগানিস্তানে অতর্কিত হামলা, প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের ◈ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১৮০ দিনের পরিকল্পনা: রমজানে সরকারের সক্ষমতার পরীক্ষা

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১, ০৯:৫০ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২১, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উপজেলা পরিষদ কার্যকরের দাবি জানালেন রাজশাহীর চেয়ারম্যানরা

মঈন উদ্দীন : [২] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংবিধান ও প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় সংসদে পাসকৃত আইন বাস্তবায়নের মাধ্যমে আবারও উপজেলা পরিষদ কার্যকরের দাবি জানিয়েছেন রাজশাহীর উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। রোববার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে চেয়ারম্যানদের পক্ষ থেকে এই দাবি জানানো হয়।

[৩] সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, রাজশাহীসহ সারাদেশে উপজেলা পরিষদ রয়েছে। তবে সেই উপজেলা পরিষদ এখন মূলত অকার্যকর। প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সদিচ্ছা থাকলেও কতিপয় কর্মকর্তাদের নেতিবাচক মনোভাবের কারণে উপজেলা পরিষদ কার্যকর হয়নি। আর এই কারণে দেশের উপজেলা পরিষদ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশীদার হতে পারছে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হলে উপজেলা পরিষদকে কার্যকর করতে হবে। সংবাদ সম্মেলনে পাঁচদফা দাবি তুলে ধরা হয়।বা

[৪] এদিকে সংবাদ সম্মেলন শেষে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে রাজশাহী জেলা উপজেলা চেয়ারম্যান পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি পদে মোহনপুরের আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক পদে গোদাগাড়ীর জাহাঙ্গীর আলমকে নির্বাচিত করে ২৬ সদস্যর কমিটি গঠন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়