শিরোনাম
◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ ◈ জেন-জি আন্দোলনে জয়ী হলেও নির্বাচনে দাপট দেখাচ্ছে পুরোনো শক্তি ◈ আড়াল থেকে শীর্ষ ক্ষমতার লড়াইয়ে শফিকুর রহমান ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি: ১৫ বছরে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি আমদানির সিদ্ধান্ত ◈ ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান ফ্যাক্টর ◈ নির্বাচন ও গণভোট নিয়ে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ◈ চাকরির প্রস্তাব প্রধান উপদেষ্টার, জবাবে যা বললেন হাদির স্ত্রী রাবেয়া ইসলাম

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১, ০৯:৩৪ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২১, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাতে লড়াইয়ে নামছে দুই জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল

স্পোর্টস ডেস্ক: [২] মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিভারপুল। অ্যানফিল্ডে জিতলেই, টেবিলের শীর্ষ স্থানটা পোক্ত হবে রেড ডেভিলদেও (ম্যানইউ) জন্য। আর অল রেডদের ( লিভারপুল) কাছে এটা মান বাঁচানোর ম্যাচ। জয় নিয়ে নিজেদের টেবিলের টপারের জায়গাটা পুনরুদ্ধার করতে মরিয়া ক্লপ বাহিনী। দুই দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রোববার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টায়।

[৩] এ ম্যাচটার তুলনা শুধুই নিজেরা। এল ক্ল্যাসিকো কিংবা ক্যাসিকো কোনোটার সঙ্গেই মেলানো যাবে না এর ধ্রুপদী ছন্দ। ক্লাব ফুটবলের সবচেয়ে জমজমাট লড়াইয়ের তীর্থস্থান ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় ম্যাচ। লিভারপুল-ম্যানচেস্টার শহর ছাড়িয়েও যার প্রভাব পড়ে পুরো ফুটবল দুনিয়ায়। তবে সময়ের ফেরে কয়েক বছর ধরে অনেকটাই জৌলুস হারিয়েছিল লাল দুর্গের লড়াই। কিন্তু চলতি মৌসুমে আবারো টগবগিয়ে ফুটছে অ্যানফিল্ড। কারণটাও খুব পরিষ্কার। এটা যে টেবিল টপের লড়াই। জিতলেই, শিরোপার রেসে এগিয়ে যাওয়া যাবে অনেকটা। - সময়টিভি/ দ্য সান

  • সর্বশেষ
  • জনপ্রিয়