শিরোনাম
◈ এখন থেকে প্রধানমন্ত্রী শনিবারও অফিস করবেন ◈ প্রধানমন্ত্রীর সাথে ৩ বাহিনী প্রধানদের সাক্ষাৎ ◈ এবার চাঁদাবাজির তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন মির্জা ফখরুল ◈ কে হ‌চ্ছেন রাষ্ট্রপতি ও স্পিকার? সবার নজরে খন্দকার মোশাররফ ও মঈন খান ◈ একটি গবেষণা রকেট যেভাবে পারমাণবিক যুদ্ধ বাধিয়ে ফেলেছিল প্রায় ◈ এক হালি ডিমের দামেও মিলছে না একটি লেবু ◈ দুর্বল উলভসকে হারা‌তে পার‌লো না আর্সেনাল ◈ ইমরান খা‌নের অসুস্থতা নিয়ে পাকিস্তান সরকারকে তোপ সৌরভ গাঙ্গু‌লির, উদ্বেগে আজহারও ◈ রাজনৈতিক চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারবে বিএনপি সরকার? ◈ ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ, ৭০ দেশের নৌবাহিনীর অংশগ্রহণ

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১, ০৪:৪৩ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২১, ০৪:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে কিশোর নিহত

ডেস্ক রিপোর্ট: ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত পাঁচ জন। রোববার রাত ১১টার দিকে কেরানীগঞ্জের কালিঞ্জী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোর সাঞ্জু মিয়া (১৫) ওই এলাকার বাসিন্দা।

এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে দুই কিশোর গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় সাঞ্জু মিয়াসহ ছয়জন। তাদের উদ্ধার করে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সাঞ্জু মিয়াকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে রুবেল (১৫) ও রবি (১৬) নামে দুই জনকে আটক করা হয়েছে। মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়