শিরোনাম
◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ গঙ্গা চুক্তিসহ নদী ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: রণধীর জয়সওয়াল ◈ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ ◈ রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল ◈ বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর ৭ ম্যাচ মোলিনা ◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ১০:৩১ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইডেনের অভিষেকের দিন দেশজুড়ে বিক্ষোভের শঙ্কায় ক্যাপিটল ভবনগুলো বন্ধ করছে যুক্তরাষ্ট্রের রাজ্যগুলো

লিহান লিমা: [২]আগামী ২০ জানুয়ারি নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেককে ঘিরে ইতোমধ্যেই এফবিআই সম্ভাব্য হামলার হুমকির সতর্কবার্তা দিয়েছে। ওয়াশিংটন জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিউজউইক

[৩] তবে শুধু ওয়াশিংটন ডিসিই নয়, যুক্তরাষ্ট্রের মোট ৫০টি অঙ্গরাজ্যই অভিষেকের দিন সম্ভাব্য সশস্ত্র হামলা ও সহিংস বিক্ষোভের শঙ্কা থেকে পদক্ষেপ গ্রহণ করেছে। টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ভার্জিনিয়া, ইন্ডিয়ানা, ইলিনয়, ওরেগন, ওহাইও, পেনসেলভেনিয়া, কেনসাস , উতাহ, ওয়াশিংটন, উইসকনসিন ও মাইনি জানিয়েছে, অভিষেকের দিন তারা ক্যাপিটল ভবন সাধারণ জনগণের জন্য বন্ধ রাখবে।

[৪] এর মধ্যে কিছু কিছু রাজ্য ইতোমধ্যেই ক্যাপিটল ভবনে সাধারণের প্রবেশ বন্ধ করে দিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, কিছু রাজ্য জরুরি অবস্থা জারি করেছে এবং ন্যাশনাল গার্ড মোতায়েন করেছে। আইনপ্রয়োগকারী সংস্থাগুলো এফবিআই এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

[৫] টেক্সাসের জন নিরাপত্তা বিভাগের পরিচালক স্টিভেন ম্যাক্রো এক বিবৃতিতে জানান, ‘ক্যাপিটল ভবনে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আমরা নিয়মিত এফবিআই ও পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ রাখছি।’

[৬]ক্যালিফোর্নিয়ার গর্ভনর গেভিন নিউসোম জানিয়েছেন, তিনি রাজ্যে ১ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে আইনপ্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের রাজ্যে মোতায়েন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়