শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ০৭:৩২ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় সংসদে সব ধর্মাবলম্বীদের স্ব স্ব রীতি অনুযায়ী প্রার্থনা করতে হবে বললেন, অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত

সমীরণ রায়:[২] হাইকোর্টের দেওয়া রায়ের আলোকে অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।

[৩] বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমরা মনে করি, সাম্য-সমতা-ন্যায়বিচার ও গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশের সব ধর্ম স¤প্রদায়ের আশা-ভরসার স্থল বাংলাদেশ জাতীয় সংসদে ধর্মীয় বৈষম্যের অবসান হওয়া প্রয়ােজন। সেক্ষেত্রে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বছর থেকেই সংসদ অধিবেশনের শুরুতে এবং প্রতিটি কার্যদিবসে সব ধর্মের পবিত্র গ্রন্থ থেকে পাঠের জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি স্পিকার ও সরকারের কাছে আবেদন জানাই, সব ধর্মাবলম্বীর এমপি বা বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক জ্ঞাপনের সময়েও নীরবতা পালনের পাশাপাশি স্ব স্ব এমপি এবং বিশিষ্টজনদের ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনার উদ্যোগ গ্রহণ করতে হবে।

[৪] তিনি বলেন, আমরা আইন কমিশনের বাংলাদেশ ভূমি আইন, ২০২০-এর খসড়া ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। একইসাথে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ের আলোকে সরকারের নির্বাচনী প্রতিশ্রæতি অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন দ্রæত বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি।

[৫] শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

[৬] এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক, যুগ্ম সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয় প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়