শিরোনাম
◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ০৬:৪২ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ০৬:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবদুল্লাহ হারুন জুয়েল : প্রথম আলো কোভিড-১৯ ভ্যাকসিন অ্যাপ নিয়ে অপপ্রচারের পর ইউনিসেফের বরাত দিয়ে যে তথ্য বিকৃতি করেছে তাকে বুদ্ধিবৃত্তিক অসততা না বলে অপরাধ বলা উচিত

আবদুল্লাহ হারুন জুয়েল : প্রথম আলো কোভিড-১৯ ভ্যাকসিন অ্যাপ নিয়ে অপপ্রচারের পর ইউনিসেফের বরাত দিয়ে যে তথ্য বিকৃতি করেছে তাকে বুদ্ধিবৃত্তিক অসততা না বলে অপরাধ বলা উচিত। ‘একই টিকার দাম ভিন্ন ভিন্ন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে তথ্যগুলো এমনভাবে পরিবেশন করা হয়েছে যেন সাধারণ পাঠকদের কাছে এটি দুর্নীতি হিসেবে প্রতীয়মান হয়। প্রথম আলো যেভাবে নেতিবাচক ধারণা দিতে রিপোর্ট করেছে তার কয়েকটি উল্লেখ করছি। [১] প্রতিবেদনে ইউনিসেফের সূত্র উল্লেখ করে যে মূল্য দেখানো হয়েছে সেখানে এস্ট্রোজেনেকা ও সেরাম ইনস্টিটিউটকে একই প্রতিষ্ঠান হিসেবে ধরা হয়েছে, যা পৃথক দুটি প্রতিষ্ঠান।

[২] ফিলিপাইনে টিকার মূল্য ৫ ডলার, কিন্তু লেখা হয়েছে ২.৫ ডলার। [৩] ইউরোপিয়ান কমিশন এস্ট্রোজেনেকার সঙ্গে উৎপাদন করার জন্য অগ্রিম ক্রয় (এডভান্স পারচেজ) চুক্তি করেছে ৪০০ মিলিয়ন ডোজের জন্য। ক্লিনিক্যাল ট্রায়ালও হয়েছে। [৪] ক্লিনিক্যাল ট্রায়াল করে এস্ট্রোজেনেকার সঙ্গে যুক্তরাষ্ট্র চুক্তি করেছে ৩০০ মিলিয়ন ডোজের জন্য ৪ ডলারে। [৫] বাংলাদেশ ভ্যাকসিন ক্রয় করছে সেরাম ইনস্টিটিউট থেকে বাইল্যাটারাল এগ্রিমেন্টের মাধ্যমে। প্রাইভেট এগ্রিমেন্টে সেরাম ইনস্টিটিউটের টিকার মূল্য ৮ থেকে ১৩ ডলার। [৬] বাংলাদেশের ক্রয়ের সঙ্গে ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি যুক্ত রয়েছে। ইউনিসেফের তথ্যগুলো চূড়ান্ত মূল্য নয়, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে পাওয়া মূল্য। প্রথম আলো কর্তৃপক্ষের উচিত প্রতিবেদকদের জবাবদিহিতা নিশ্চিত করা। ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়