শিরোনাম
◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ১১:৫০ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় রেল লাইন দ্রুত বাস্তবায়নসহ ২১ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি : [২] প্রধানমন্ত্রী প্রতিশ্রুত রেললাইন দ্রুত বাস্তবায়ন, শহরের উপর দিয়ে প্রবাহিত প্রাণসায়র খাল খননে অনিয়ম বন্ধ, জলাবদ্ধতা নিরসন, আম্পান দুর্গত এলাকায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ ২১ দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

[৩] জেলা নাগরিক কমিটির আয়োজনে বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

[৪] মানববন্ধনের বক্তারা বলেন, সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে পর্যাপ্ত বরাদ্দ দিলেও তার সুফল জনগন পাচ্ছে না। বক্তারা এ সময় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত নাভারন- মুন্সিগঞ্জ রেললাইন দ্রুত বাস্তবায়ন, শহরের উপর দিয়ে প্রবাহিত প্রাণসায়র খাল খননে অনিয়ম বন্ধ, জলাবদ্ধতা নিরসন, আম্পান দুর্গত এলাকায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ ২১দফা দাবীসহ আশু বিভিন্ন সমস্যা সমাধানে সরকাররের দৃষ্টি আকর্ষণসহ আগামী বাজাটে সাতক্ষীরা জেলার উন্নয়নে পর্যাপ্ত বরাদ্দের দাবী জানানো হয়। সম্পাদনা: জেরিন

 

  • সর্বশেষ