শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ০৯:২৩ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জের. র‌্যাবের পৃথক অভিযানে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রেজাউল করিম: [২] বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন আলম নগর গ্রামস্থ ধৃত আসামির নির্মাণাধীন বসত বাড়িতে তল্লাশী চালিয়ে ৪ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল সহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

[৩] গ্রেফতারকৃত আসামি মোছাঃ রাশিদা খাতুন(৩৭),স্বামী-মোঃ নাজমুল হোসেন, সাং-আলমনগর, থানা- উল্লাপাড়া ,জেলা-সিরাজগঞ্জ।

[৪] গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার্স এ্যাক্টের ২৫বি(২) ধারা সহ ২৫ ডি ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।

[৫] এছাড়া বৃহস্পতিবার রাত ০২.৩০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন রায়গঞ্জ চান্দাইকোনা পাবনা বাজার বাসস্ট্যান্ডে অনামিকা হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে দিনাজপুর হতে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশী অভিযান চালিয়ে ১৯৬ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

[৬] গ্রেফতারকৃত আসামি মোঃ সাগর হোসেন কবির(২২),পিতা-মৃত মুকবুল হেসেন, সাং-উত্তর হরিরামপুর , থানা-বিরামপুর ,জেলা-দিনাজপুর।

[৭]গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরণীর ১৪(গ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়