শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ০৩:৫১ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ০৩:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজুল আলম খান হাসপাতালে ভর্তি, চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন হচ্ছে

রায়হান রাজীব: [২] ডাকসুর সাবেক জিএস, জাসদ নেতা মুশতাক হোসেন জানান, বুধবার রাতে তাকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।

[৩] ডা. মুশতাক বিডিনিউজকে বলেন, “আগেই তার হার্টের অপারেশন হয়েছিল। এছাড়া কোমর ভেঙে যাওয়ায় হিপ ট্রান্সপ্লান্ট করতে হয়েছে। তবে কোনো দীর্ঘমেয়াদী রোগ ছিল না, তিনি মোটামুটি সুস্থই ছিলেন। এখন অসুস্থ হওয়ায় হাসপাতালে নেওয়া হয়েছে।”

[৪] জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দীন বলেন, “তার শ্বাসকষ্ট আছে, ফুসফুসে প্রদাহ আছে, হার্টেও সমস্যা আছে। বয়স্ক মানুষ তো, তার অবস্থা কী, তা এখনই বলা কঠিন।”

[৫] দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে কাটিয়ে আসা চিরকুমার সিরাজুল আলম খান ঢাকার কলাবাগানে ভাইদের সঙ্গে থাকেন বলে জানান মুশতাক হোসেন।

[৬] ষাটের দশকে স্বাধীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রলীগের যে ‘নিউক্লিয়াস’ আলোচনায় আসে, তার উদ্যোক্তা ছিলেন সিরাজুল আলম খান। তাকে সবাই ‘দাদা ভাই’ নামেই ডাকত। স্বাধীনতার পর আওয়ামী লীগ ভেঙে জাসদ গঠনের উদ্যোক্তাও ছিলেন সিরাজুল আলম খান।

[৭] ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, উনার জন্য বোর্ড গঠন করা হচ্ছে। বোর্ডের নির্দেশনায় ওনার চিকিৎসা চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়