শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ০৯:৫৯ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব আল হাসানের দাদি মারা গেছেন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের দাদি রেবেকা নাহার মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর আগে তার বয়স আনুমানিক ৮৭ বছর হয় হয়েছিল। বুধবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত বারোটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত রেবেকা নাহারের নাতী (মেয়ের ছেলে) জাতীয় দলের সাবেক ফুটবলার মেহেদি হাসান উজ্জ্বল গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন রেবেকা নাহার। সবশেষ মঙ্গলবার ঢাকার নিউরো সাইন্স হাসপাতাল থেকে মাগুরায় আনা হয় তাকে।

রেবেকা নাহার দুই ছেলে, তিন মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাদের মধ্যে সাকিব আল হাসান বর্তমানে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে খেলছেন। আর মেয়ের ছেলে মেহেদি হাসান উজ্জ্বল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ছিলেন।বাংলাদেশ জার্নাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়