শিরোনাম
◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ০২:০৮ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হানিফরা আওয়ামী লীগে উড়ে এসে জুড়ে বসেছেন: কাদের মির্জা

অনলাইন রিপোর্ট: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং চট্টগ্রামে দলটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন দলে হঠাৎ উড়ে এসে জুড়ে বসেছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং বসুরহাট পৌরসভার মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা।

বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে বসুরহাট পৌরসভার ৯ ওয়ার্ড মওদুদ আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী কর্মী সভায় এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছোট ভাই বলেন, চট্টগ্রামের আহমেদ হোসেন ও কুষ্টিয়ার মাহবুবুল আলম হানিফরা কি রাজনীতি করেন? তারা আওয়ামী লীগে হঠাৎ উড়ে এসে জুড়ে বসেছেন।

তিনি বলেন, মানুষের বাক স্বাধীনতা নেই, কথা বলার স্বাধীনতা নেই। এটা প্রমাণ করেছেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

তিনি বলেছেন, আমি ওবায়দুল কাদেরের ভাই, এজন্য আমার যে কথাগুলো নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে সে কথাগুলো বলতে পারছি, না হয় বলতে পারতাম না। অন্য কেউ বললে টুঁটি চেপে ধরা হত। এ কথা কি প্রমাণ করে না, সাধারণ মানুষের বাক স্বাধীনতা নেই, কথা বলার স্বাধীনতা নেই।

সমাবেশের শুরুতে তিনি কর্মীদের স্লোগান ধরতে বলেন, বাঁশের লাঠি তৈরি কর, ভোট চোরদেরকে খতম কর। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমরাও প্রস্তুত। এ সময় সমাবেশে সমবেত কর্মীরা মুহুর্মুহু স্লোগানে সমাবেশস্থল মুখরিত করে। সূত্র: সময় টেলিভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়