শিরোনাম
◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে?

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ০১:২০ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদন্নোতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হলেন ১৯ এসপি

সুজন কৈরী: অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়েছেন পুলিশ সুপার পদমর্যাদার ১৯ জন কর্মকর্তা। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেয়া হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তারা হলেন- নৌ পুলিশের এসপি মো. শফিকুল ইসলাম, হাইওয়ে পুলিশের এসপি মো. বরকতুল্লাহ খান ও নজরুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি সারোয়ার মোর্শেদ শামীম, মো. ওয়ালিদ হোসেন ও মো. জামিল হাসান, বরিশাল মহানগর পুলিশের ডিসি আবু রায়হান মুহাম্মদ সালেহ, সিআইডির এসপি মো. শামসুল আলম, পুলিশ সদর দফতরের এআইজি মোহাম্মদ আবদুল্লাহীল বাকী ও মো. মাসুদুর রহমান, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি সানা শামীনুর রহমান, এপিবিএন’র মো. আতিকুর রহমান, চাঁদপুরের এসপি মো. মাহবুবুর রহমান, এসবির এসপি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও মো. গিয়াস উদ্দিন আহমেদ, পিবিআই’র এসপি মিয়া মাসুদ করিম, আরআরএফ রংপুরের কমান্ডেন্ট মো. মেহেদুল করিম, চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এসপি নওরোজ হাসান তালুকদার ও রংপুর রেঞ্জের এসপি মোহাম্মদ এনামুল হক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়