শিরোনাম
◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি ◈ এক কূপে মিলল গ্যাস, এবার যমুনার ওপারেও অনুসন্ধানের ভাবনা ◈ আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ  ◈ ভারতের দিল্লিতে নারী বিক্ষোভকারীদের 'হেনস্থা', 'দ্বিতীয় যন্তর মন্তরের' ডাক ককরোচ জনতা পার্টির

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১, ০৬:২৯ সকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২১, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমিকার বাসায় প্রেমিকের আত্মহত্যা

এএইচ রাফি: ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে প্রেমিকার বাসায় গিয়ে অন্তর (২০) নামের এক প্রেমিক ফাঁসিতে ঝুলে আত্মহত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শহ‌রের কাউতলী এলাকায় এ ঘটনা ঘটে। অন্তর জেলা শহরের কাউতলী ডিসি বাংলাে এলাকার কামাল চৌধুরীর ছে‌লে। এই ঘটনায় প্রেমিকের লাশ নিয়ে হাসপাতালে প্রেমিকা নদী আক্তারকে আটক করেছে পুলিশ।

আটক নদী সিলেট জেলার সদর উপজেলার  শুক্কুর মিয়ার মেয়ে। সে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজপাড়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসিছিল।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৬মাস আগে নদীর সাথে তার আগের স্বামীর ডিভোর্স হয়। তার তিন সন্তান রয়েছে। তারপর অন্তর চৌধুরীর সঙ্গে নদীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ডিভোর্স এর বিষয়‌টি প্রেমিক-প্রেমিকা উভ‌য়ের প‌রিবা‌রই জানতো। অন্তর চৌধুরী প্রেমিকার বাসায় থাকতেন ও তার সাথে লিভটোগেদার সম্পর্ক ছিল। এমন‌ কি প্রায়ই প্রেমিকার ঘ‌রে রাত যাপনও কর‌তো।  সোমবার (১১জানুয়ারি) রাতে মায়ের সাথে অভিমান করে অন্তর প্রেমিকার বাসায় যায়। সে কক্সবাজার ঘুরতে যাবে বলে প্রেমিকার কাছে টাকা চাই, তা নিয়ে রাতে দুইজনের মধ্যে মনোমালিন্য হয়। পরে মঙ্গলবার দুপুরে নদী টাকার জন্য তার চাচার কাছে যায় অন্তরকে বাসায় রেখে৷ বিকেলে বাসায় ফিরে এসে দেখে অন্তরের বাম হাত ব্লেড দিয়ে কাটা ও ফাঁসিতে ঝুলে রইছে অন্তর।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন‌্য  ২৫০ শয‌্যা বি‌শিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ম‌র্গে রাখা আছে। আমরা প্রেমিকা নদীকে জিজ্ঞাসাবাদ করব। এই ঘটনায় এখন কিছু বলা যাচ্ছে না।

  • সর্বশেষ