শিরোনাম
◈ গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দার বৈঠকের অভিযোগ, প্রমাণ দিতে রাশেদ খানকে জামায়াতের চ্যালেঞ্জ ◈ ভোগান্তিতে ২২ হাজার যাত্রী, রিয়াদ বিমানবন্দরে বুধবার থেকে ফ্লাইট চালুর সম্ভাবনা ◈ ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতের সময় এগিয়ে এসেছে, বাংলাদেশে ৩ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ জাপানের বিগ-বি পরিকল্পনা কী, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে বাংলাদেশের সম্ভাবনা এবং ভারতকে যুক্ত করতে চায় কেন? ◈ মাদুশাঙ্কার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ধস পাকিস্তানের, ফাইনা‌লে শ্রীলঙ্কা ◈ আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ কর‌বে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ বুধবার মিরপুরে বাংলা‌দেশ-ও‌য়েস্ট ইন্ডিজ সি‌রি‌জের প্রথম টেস্ট ◈ জাপানের চাকরির বাজারে বাংলাদেশি শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ সুন্দরবনের পশুর নদীতে ১২৫০ টন কয়লাবোঝাই জাহাজডুবি, ঝুঁকিতে জীববৈচিত্র্য ◈ পর্যটকদের জন্য সুখবর, সেন্টমার্টিনে রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১, ০২:০৫ রাত
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২১, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাধবপুরে প্রতিষ্ঠানের সামনে পোল্ট্রি খামার নির্মাণের উদ্যোগ প্রতিবাদে মানববন্ধনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : [২] হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের হযরত শাহজালাল আলিম মাদ্রাসার সামনে কৃষি জমিতে পরিবেশ ও বায়ূ দূষনকারী পোল্ট্রি খামার নির্মাণের প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন করেছে মাদ্রাসা কতৃপক্ষ ও এলাকাবাসী।

[৩] মঙ্গলবার সকালে কমলপুর হযরত শাহজালাল (র.) আলিম মাদ্রাসার সামনে মানববন্ধন শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ছাত্র, শিক্ষক, অভিভাবক, কৃষক সহ এলাকার শত শত লোক অংশগ্রহণ করেন। অত্র অধ্যক্ষ আনিসুর রহমান আদিলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হযরত মওলানা সৈয়দ আবুবক্কর ছিদ্দিক, শিক্ষক জহিরুল ইসলাম, মুফতি শাহ আলম,নূর মোহাম্মদ আল কাদরি, শিক্ষক লুৎফর রহমান, আব্দুল আওয়াল প্রমুখ।

[৪] বক্তারা বলেন, কমলপুর গ্রামের ভিতরে কৃষকদের কাছ থেকে ঘাস চাষের কথা বলে জমি ইজারা নিয়ে ইজারা শর্ত ভঙ্গ করে গ্রামের ভিতর ঘন বসতি এলাকায় বিশাল এলাকা জুড়ে পোল্ট্রি খামারের ঘর নির্মাণে উদ্যোগ নেয় কোয়ালিটি ফিট নামে একটি প্রতিষ্ঠান। কিন্তু মাদ্রাসার খবুই নিকটে বিশাল এলাকা জুড়ে পোল্ট্রি মোরগের খামার নির্মান করা হলে খামারের দূষিত বর্জে কৃষি জমি নষ্ট হওয়ার পাশাপাশি এলাকায় সংক্রমন রোগ ব্যাধি বেড়ে জনস্বাস্থ্য হুমকির মধ্যে পড়বে, ইতপূর্বে পরিবেশের ছাড়পত্র ছাড়া কমলপুর গোপিনাথপুর ও কালিকাপুরে যে ৪টি মেগা পোল্ট্রি ও লেয়ার খামার করেছে এর দূগন্ধে ও মাছির উপদ্রবে অতিষ্ট এলাকার লোকজন নষ্ট হচ্ছে কৃষি জমিন।

[৫] এ ছাড়াও পাশাপাশি মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া বাধাগ্রস্থ ও স্বাস্থ্য হানি ঘটবে। তারা বলেন পরিবেশ দপ্তরের অনুমতি না নিয়ে কৃষি জমিতে পোল্ট্রি খামার করা হলে কৃষি উৎপাদন কমে যাবে। খামার নির্মান বন্ধ চেয়ে আদালত ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে ভোক্তভোগিরা অনেক আবেদন করেছে। কিন্তু তাদের নির্দেশ অমান্য করে মাটি খননের বড় যন্ত্র দিয়ে কৃষি জমি খনন করে কাজ জোরপূর্বক অব্যাহত রেখেছে।

[৬] মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন বলে, পোল্ট্রি খামার নির্মান নিয়ে অনেকদিন ধরে জামেলা চলছে বিষয়টি উর্ধতন কর্তপক্ষকে জানানা হয়েছে অচিরেই বিষয়টি মিমাংসা করা হবে। কোয়ালিটি ফিডের দায়িত্বে থাকা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, কৃষকদের কাছ থেকে জমি ভাড়া নিয়ে পোল্ট্রি খামার নির্মান হচ্ছে আদালতের নিষেধ থাকলে তা আমরা মেনে চলব।

  • সর্বশেষ