শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২১, ১১:৩৭ দুপুর
আপডেট : ১১ জানুয়ারী, ২০২১, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[২] প্রমাণ করেছি, আমাদের দাবায়ে রাখা যায় না: প্রধানমন্ত্রী

বাশার নূরু: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার সব শর্ত পূরণ করেছি। নিজেদের অর্থায়নে পদ্মাসেতু করার সিদ্ধান্তই সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি পরিবর্তন করে দিয়েছে। বাংলাদেশে পরনির্ভরশীল না। কিন্তু আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। সবসময় আত্মমর্যাদাশীল জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। আত্মমর্যাদা নিয়ে আমাদের চলতে হবে।

[৪] সোমবার সকালে মন্ত্রিপরিষদ বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তিনি।

[৫] শেখ হাসিনা বলেন, আজ সারাবিশ্বে বাংলাদেশকে সম্মান জানায়। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ ঝড় বন্যা, দারিদ্রতা এখন আর সে কথা কেউ বলে না, বরং বলে বাংলাদেশে সারাবিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে।

[৬] তিনি বলেন, যখন পদ্মা সেতু নিয়ে প্রশ্ন করা হল এবং আমাদের দুর্ভাগ্য প্রশ্ন করার পেছনে আমাদের দেশেরই কিছু স্বনামধন্য লোকেই জড়িত, এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয়। সামান্য এক ব্যাংকের এমডি পদের লোভে এই পদ্মা সেতু বন্ধ করার ব্যবস্থা নিয়েছিল। যাই হোক, বোধহয় একটা আঘাত এলে মানুষ অনেক সময় সচেতনও হয় এবং নিজের কাজ করা শেখে। তো আমরা সেটাই শিখেছি। সবসময় আত্মমর্যাদাশীল জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। আত্মমর্যাদা নিয়ে আমাদের চলতে হবে।

[৭] প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না, প্রতিটি ঘর আলোকিত হবে। শিক্ষা স্বাস্থ্যসেবা থেকে শুরু করে মৌলিক চাহিদাগুলো পূরণ করবো, কর্মসংস্থান করবো। দেশকে আমরা এগিয়ে নিয়ে যাবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়