শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২১, ০১:১৬ রাত
আপডেট : ১১ জানুয়ারী, ২০২১, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আ. লীগের এক শীর্ষ নেতার ভাইয়ের বক্তব্যে দেশের মানুষ বর্তমান অবস্থা বুঝতে পেরেছে : জি এম কাদের

শাহীন খন্দকার: [২] এদিকে ঢাকার সাবেক এক মেয়র বর্তমান মেয়রকে দুর্নীতিবাজ ও অযোগ্য ঘোষণা করেছেন প্রকাশ্যে। জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, বিএনপি নেত্রী মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন, তিনি রাজনীতির বাইরে আছেন। আবার তাদের আরেক শীর্ষ নেতা দেশের বাইরে, দলে তার গ্রহণযোগ্যতা নেই। বিএনপির রাজনৈতিক নেতৃত্বে শুন্যতা সৃষ্টি হয়েছে। আবার আওয়ামী লীগের অন্তর্দন্ত প্রকাশ্যে চলে এসেছে।

[৩] রোববার জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয়ে জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এবং মুন্সিগঞ্জ জেলার সাংগঠনিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টি চেয়ারম্যান এসকথা বলেন।

[৪] বিরোধী দলীয় এই উপনেতা বলেন, দেশের মানুষ এখন জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছেন। তারা জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান। দুর্নীতি ও বেকারত্বমুক্ত নতুন বাংলাদেশ গড়তেই জাতীয় পার্টির রাজনীতি।

[৫] কাদের আরও বলেন, দেশে নাকি মাথাপিছু আয় বেড়েছে, আসলে বৈষম্য বেড়েছে। কিছু মানুষ লুটপাট করে টাকার পাহাড় জমিয়েছে। তাদের টাকা দেশে রাখার জায়গা নেই, এখন বিদেশ পাচার করছে। বিদেশে বেগম পাড়া হচ্ছে দেশের টাকা পাচার করে।

[৬] তাই মাথা পিছু আয় বেড়েছে কিন্তু তাতে দেশের মানুষের মঙ্গল হয়নি। করোনার আগে দেশে সাড়ে ৪ থেকে ৫ কোটি বেকার ছিলো, এখন বেকার বা আধা বেকারের সংখ্যা কেউ জানেনা।

[৭] তিনি বলেন, প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মহম্মদ এরশাদ এসিড সন্ত্রাসের বিরুদ্ধে ফাঁসির রায় কার্যকর করে এসিড সন্ত্রাস বন্ধ করতে সমর্থ হয়েছিলেন। কারন, তখন আইনের শাসন ছিলো। কিন্তু আমরা ধর্ষণের বিরুদ্ধে ফাঁসির দন্ড রেখে আইন করতে বলেছিলাম।

[৮] সরকার ফাঁসির বিধান রেখে আইন করেছে কিন্তু ধর্ষণ বন্ধ হচ্ছেনা। এতে প্রমাণ হয়, দেশে আইনের শাসনে ফাঁক রয়েছে। ধর্ষণ কমছে না কারণ, সবার জন্য আইন সমানভাবে প্রযোজ্য হয়না। তিনি বলেন, দেশের মানুষ এখন বিরক্ত। হুসেইন মুহম্মদ এরশাদ এর উন্নয়ন ও সুশাসনে ফিরে যেতে চায় দেশের মানুষ।

  • সর্বশেষ