শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ১১:২৬ দুপুর
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘুরতে যাওয়ার অভিযোগে ৯৯ রোহিঙ্গাকে গ্রেপ্তার করলো মিয়ানমার পুলিশ

তাবাসসুম সুইটি: [২] বৈশ্বিক করোনা মহামারির কারণে মায়ানমার সরকার নাগরিকদের চলাফেরার উপর কড়াকড়ি আরোপ করেছে, কিন্তু কিছু মানুষের জন্য এই সীমারেখা আরও অনেক বেশি। রোহিঙ্গারা যে দেশে জন্মগ্রহণ করেছে ও জীবন কাটিয়েছে সেই দেশে অনুমতিবিহীন ঘোরার অভিযোগে জানুয়ারির ৬ তারিখ ৯৯ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ইয়াঙ্গুন পুলিশ।

[৩] দীর্ঘদিন ধরে দেশটির সরকারি বাহিনীর নিপীড়নের শিকার রোহিঙ্গারা। ১৯৮২ সালের নাগরিকত্ব আইনের মাধ্যমে তাদের মিয়ানমারের নাগরিকত্ব থেকে বঞ্চিত করে, ‘অবৈধ’ বলে ঘোষণা দিয়ে তাদের চলাফেরার অধিকার খর্ব করছে মিয়ানমার সরকার। হিউম্যান রাইটস ওয়াচের মতে, এই গ্রেপ্তার আসলে চলমান নীপিড়নেরই অংশ।

[৪] গ্রেপ্তারকৃত রোহিঙ্গাদের ইয়াঙ্গুনের উপকণ্ঠে আটক করে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে তাদের ফৌজদারী দণ্ডবিধির অধীনে অভিবাসন আইনে শাস্তি দেওয়া হবে।

[৫] মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্যের বিভিন্ন ক্যাম্প ও গ্রামে প্রায় ৬ লাখ রোহিঙ্গা চলাফেরার স্বাধীনতা, পর্যাপ্ত খাবার, স্বাস্থ্য সেবা, শিক্ষা ছাড়া জীবন যাপন করছে। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর চালানো জাতিগত নির্মূলকরণ অভিযানকে জাতিসংঘ মানবতাবিরোধী অভিযান হিসাবে আখ্যায়িত করেছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়