শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ১০:৪৮ দুপুর
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পেঁয়াজ, আলু, সবজি ও ভোজ্যতেলসহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে বাণিজ্যমন্ত্রী পুরোপুরি ব্যর্থ: ন্যাপ

সমীরণ রায়: [২] বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া এক বিবৃতিতে বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রহীনতার কারণে দিশেহারা হয়ে পড়েছে নিম্নবিত্ত মানুষসহ হতদরিদ্র পরিবারগুলো। এই পরিস্থিতিতে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

[৩] তারা বলেন, আলু, চালের পর এবার সিন্ডিকেটের থাবা পড়েছে ভোজ্যতেল ও ডালের বাজারে। মিলগেট থেকে এই চক্র প্রতি সপ্তাহেই নীরবে দুটি নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করছে। ফলে পাইকারি ও খুচরা পর্যায়ে দাম বাড়ছে। আর ভোক্তাদের এই পণ্য দু’টি কিনতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।

[৪] তারা আরও বলেন, যথাযথ তদারকির অভাবে সুযোগ পেলেই অসাধু ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে ভোক্তার পকেট কেটে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। সরকারের পক্ষ থেকে চক্রের সদস্যদের চিহ্নিত করা হলেও বাণিজ্য মন্ত্রণালয় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে পরিপূর্ণ ব্যর্থ।

[৫] রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়