শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ০৪:৪৭ সকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ০৪:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভূরুঙ্গামারীতে পুত্রের ছুরিকাঘাতে মা আহত

হামিদুল ইসলাম: [২] কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকাসক্ত পুত্রের ছুরিকাঘাতের শিকার হয়েছেন গর্ভধারিনী এক মা। গুরুতর আহত ওই মায়ের নাম রাশেদা বেগম।

[৩] শনিবার বিকালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ওয়াবদার পাড় এলাকার মৃত ছমির সরকারের ছেলে হুমায়ূন (২৭) তার মাকে ছুরিকাঘাত করে।

[৪] জানাগেছে, মাদকাসক্ত হুমায়ুন নেশার টাকা না পেয়ে জমি বিক্রি করতে চায়। ছোট ভাই আরাফাত জমি বিক্রি করতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে হুমায়ুন আরাফাতকে ছুরি মারতে যায়। এসময় আরাফাত দৌড়ে পালালে সামনে থাকা মাকেই ছুরি মেরে দেয় হুমায়ুন। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

[৫] ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সাদ্দাম হোসেন জানান, ছুরিকাঘাতের শিকার রাশেদা বেগমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ওসি মুহাঃ আতিয়ার রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য হুমায়ুনকে থানায় আনা হয়েছে। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়