শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ০২:৩৮ রাত
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিডনিতে তৃতীয় টেস্টে বর্ণবাদের শিকার ‘চার’ ভারতীয় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: [২] সিডনিতে তৃতীয় টেস্ট চলাকালীন শনিবার ৯ জানুয়ারি অস্ট্রেলিয়ার দর্শকদের কাছ থেকে বর্ণবাদী আচরণের শিকার হয়েছে ভারতীয় ক্রিকেট দল। এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অভিযোগ জানিয়েছে।

[৩] জানা যায়, পেসার মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহসহ অন্তত চার ক্রিকেটারের সঙ্গে দর্শকরা বর্ণবাদী আচরণ করেছেন। তাদের অভিযোগ দ্বিতীয় দিনও এমন আচরণ করা হয়েছিল।

[৪] তৃতীয়দিনের খেলা শেষে অধিনায়ক আজিঙ্কা রাহানের নেতৃত্বে রবীচন্দ্রন অশ্বিনসহ ভারতীয় দলের কয়েকজন সিনিয়র খেলোয়াড় বিষয়টি অবগত করেন দুই ফিল্ড আম্পায়ার পল রেইফেল এবং পল উইলসনকে। দলের দু’জন খেলোয়াড় ‘মারাত্মক অপমানজনক’ বর্ণবাদের শিকার হয়েছেন বলে জানান তারা।

[৫] বিসিসিআয়ের একটি সূত্র বার্তা সংস্থা পিটিআইকে জানায়, বিসিসিআই ম্যাচ রেফারি ডেভিড বুনকে আমাদের দুই খেলোয়াড় জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজকে মাতাল দর্শকদের বর্ণবাদী আচরণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে । - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়