শিরোনাম
◈ খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ও এক-এগারোয় কী ভূমিকা? ছক কষা হয় আগের দিন সন্ধ্যার বৈঠকে ◈ ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?  ◈ ইমনের ব‌্যা‌টিং তাণ্ড‌বের পর মোস্তাফিজের রেকর্ড, জয়ে ফিরলো লাহোর কালান্দার্স ◈ বাংলাদেশে উৎপাদনের পরও জ্বালানি সংকট কেন? ◈ সাফ চ্যাম্পিয়ন দ‌লের জন‌্য পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘কালো দিন’: একদিনে ২ যুদ্ধবিমান, ৫ ড্রোন ভূপাতিত, ২ হেলিকপ্টারে হামলা করলো ইরান ◈ এলপিজির দামে বড় লাফ, তবুও বাজারে বাড়তি দামে বিক্রি ◈ ইসি শুরু করেছে প্রাথমিক প্রস্তুতি, সরকারের “গ্রিন সিগন্যাল” চাই ◈ জ্বালানি সংকটে গণপরিবহন সেবা ফ্রি করার ঘোষণা পাকিস্তানের ◈ বিশ্বজুড়ে পেট্রোলের দামে বৈষম্য: কোথায় কত দামে বিক্রি হচ্ছে

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২১, ০৮:২০ সকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২১, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়াশিংটনে যখন দাঙ্গা চলছিলো, মার্কিন প্রেসিডেন্ট তখন নির্বাচনের ফল উল্টে দিতে সিনেটরদের ফোন করছিলেন

আসিফুজ্জামান পৃথিল: [২] দাঙ্গাকালীন সময়ে ভুল করে ডোনাল্ড ট্রাম্প আর তার আইনজীবি রউডি জুলিয়ানি ফোন করেছিলেন রিপাবলিকান সিনেটর মাইক লিকে। এই কলের উদ্দেশ্য ছিলো বাইডেনের বিজয়ী ঘোষণার প্রক্রিয়া দেরি করিয়ে দেয়া। লি’র মুখপাত্র এই তথ্য জানিয়ে বলেন, একইসঙ্গে এই দুইজন সিনেটর টমি টিউবারভিলকেও ফোন করেছিলেন। সিএনএন

[৩] একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, দাঙ্গার দিন সিনেটররা আর ট্রাম্প থেকে নির্দেশনা নিতে আগ্রহী ছিলেন না। তারা তাকিয়ে ছিলেন ভাইস প্রেসিডেন্ট মাইকে পেন্সের দিকে। এমনকি এ কারণেই তারা ট্রাম্পের কলও ধরছিলেন না। এই মুখপাত্র জানান, ট্রাম্প দাঙ্গার চেয়ে ক্ষমতা নিয়ে বেশি ভাবায়, তারা বিরক্তও ছিলেন। এনপিআর

[৪] এনবিসি জানিয়েছে, ট্রাম্প প্রথমে লি’র ব্যক্তিগত মোবাইলে কল করেন। সেসময় সিনেটরদের একটি গোপন সুড়ঙ্গপথে ক্যাপিটল হিল থেকে সরিয়ে নেয়া হচ্ছিলো। পরে ট্রাম্পের কল ধরার পর লি’র কাছে মার্কিন প্রেসিডেন্ট নিজের পরিচয় নিশ্চিত করে ক্ষোভ প্রকাশ করেন। লি তার কাছে পরিস্থিতি ব্যাক্ষা করলে ট্রাম্প বলেন, তার এসবে কিছুই এসে যায় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়