শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২১, ১১:৪৩ দুপুর
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২১, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ন্যাপের

মনিরুল ইসলাম: [২] বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) রাজধানীর কলাবাগানে ইংরেজি মাধ্যমপড়ুয়া স্কুলছাত্রীকে (১৭) ধর্ষণের পর হত্যার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে । শুক্রবার এক বিবৃতিতে এ ক্ষোভ জানানো হয়।

[৩] বিবৃতিতে ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, এ ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রমাণ হলো ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করলেই ধর্ষণ বন্ধ হবে না। এর জন্য প্রয়োজন আইনের শাসন ও সামাজিক প্রতিরোধ। স্কুলছাত্রীকে নৃশংসভাবে হত্যার মধ্য দিয়ে সামাজিক অসহিষ্ণুতারই বহিঃপ্রকাশ ঘটল।

[৪] নেতৃদ্বয় আরও বলেন, ধর্ষণ-নারী নির্যাতন বন্ধে সমাজে এই বার্তা প্রতিষ্ঠিত করতে হবে যে, অপরাধ করলে শাস্তি পেতেই হবে। সেজন্য দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি। রাষ্ট্রের উচিত হবে ধর্ষণের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা।

[৫] তারা কলাবাগানে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ