শিরোনাম
◈ ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ স্বাধীনতা দিবসে মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন?

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২১, ১০:৫২ দুপুর
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২১, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্পসহ ওয়াশিংটন দাঙ্গার মূল পরিকল্পকদের চিহ্নিত করছেন মার্কিন প্রসিকিউটাররা

আসিফুজ্জামান পৃথিল: [২] ভীড়কে মার্কিন প্রেসিডেন্টই উসকে দিয়েছেন কিনা তাও তদন্ত করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। ওয়াশিংটন ডিসির ভারপ্রাপ্ত অ্যাটর্নি এই তথ্য জানিয়েছেন। মিচেল শিওরিন সাংবাদিকদের জানান, তাদের চার্জশিটে জড়িত সকলের নামই রাখা হবে, তিনি যেই হননা কেনো। এদিকে একটি সূত্র বলছে, চার্জশিটে নাম এলে ট্রাম্পকে গ্রেপ্তারও করা হতে পারে হুকুমের আসামী হিসেবে। ওয়াশিংটন পোস্ট

[৩] বুধবারের ঘটনায় চার্জ গঠনের কাজ দ্রুত এগিয়ে চলেছে বলে জানিয়েছেন এক প্রসিকিউটার। চার্জশিটে ক্যাপিটাল পুলিশ কেনো দাঙ্গাকারীদের ঠেকাতে ব্যর্থ হলো সে প্রশ্নও করা হয়েছে। এদিকে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ক্যাপিটল পুলিশ প্রধান স্টিফেন সান্ড। ১৬ জানুয়ারি তিনি অফিস ত্যাগ করবেন। সিএনএন

[৪] সব মিলিয়ে দাঙ্গার ঘটনায় ১৫টি মামলা করা হয়েছে বলে শিওরিন জানান। গ্রেপ্তাক্রতদের একজন সামরিক স্টাইলের সেমি অটোমেটিক রাইফেলসহ গ্রেপ্তার হন। তার সঙ্গে ১১টি মালাটোভ ককটেলও ছিলো। এই ব্যক্তির পরিকল্পনা ছিলো স্পিকার ন্যান্সি পেলোসিসহ ডেমোক্রেট সদস্যদের হত্যা বা আহত করা, যেনো তারা বাইডেনকে জয়ী ঘোষণা না করতে পারেন। এনপিআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়